এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে আলোচনায় অপমান হবে সেনার, মত বেঙ্কাইয়ার

নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, তাঁদের একহাত নিলেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। তাঁর দাবি, এ বিষয়ে আর আলোচনা চাইছে না কেন্দ্র। কারণ, সেটা হলে সেনাবাহিনীর প্রশংসনীয় কাজের অপমান করা হবে। কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম ট্যুইটারে অভিযোগ করেছেন, জঙ্গি শিবিরে সার্জিক্যাল স্ট্রাইকের খবর ভুয়ো। জাতীয় স্বার্থ নিয়ে রাজনীতি করছে বিজেপি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলেছেন। এই রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই আজ নাইডু কংগ্রেস ও আপ-এর উদ্দেশে তোপ দেগে বলেছেন, ‘এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও দাবির জবাব দেওয়ার কোনও প্রয়োজন নেই। সৌভাগ্যবশত কংগ্রেসও নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং তাদের নেতার মন্তব্য থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। আপ-ও নিজেদের মনোভাব স্পষ্ট করেছে।’ নাইডু আরও বলেছেন, ‘কয়েকজন রাজনীতিবিদ পাকিস্তানের ভাষায় কথা বলছেন। আমার মনে হয় সেনাবাহিনীর বিশ্বাসযোগ্যতা ও দায়বদ্ধতা নিয়ে দেশের নাগরিকদের কোনও সন্দেহ নেই। শুধু পাকিস্তানই অন্য কথা বলছে। কারণ, ওদের এছাড়া কোনও উপায় নেই। নিজেদের নাগরিকদের শেষকৃত্য সম্পন্ন করার অবস্থাতেও নেই পাকিস্তান। এটাই ওদের সংস্কৃতি।’ নাইডু স্পষ্ট করে দিয়েছেন, ভারত কোনও দেশের সঙ্গেই যুদ্ধ চায় না। তবে যদি ক্রমাগত উস্কানি দিতে থাকে তাহলে সেনাবাহিনী যোগ্য জবাব দেবে। ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস সর্বদলীয় বৈঠকে সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। সারা বিশ্ব ভারতের এই পদক্ষেপ মেনে নিয়েছে। দেশবাসীও সার্জিক্যাল স্ট্রাইকে খুশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget