এক্সপ্লোর

৭২ ঘণ্টার মধ্যে কাজ করে দেখান, কেন্দ্রকে ফের হুঁশিয়ারি মমতার

নয়াদিল্লি: আচমকা ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করে দেশকে ১০০ বছর পিছিয়ে দিল কেন্দ্র। এর ফলে দেশে মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে, কৃষক, শ্রমিকরা দুর্ভোগে পড়েছেন। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। ফের এই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সঙ্গে এক মঞ্চ থেকে কেন্দ্রর প্রতি আক্রমণ শানিয়েছিলেন মমতা। এদিন তাঁর আরও অভিযোগ, কোনওরকম পরিকল্পনা করে স্রেফ খামখেয়ালিপনার বশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দুই নোট বাতিল করেছে কেন্দ্র। তারপর থেকে তারা এক একদিন এক এক়রকম সিদ্ধান্তের কথা ঘোষণা করে চলেছে। আর চরম দুর্দশায় পড়েছেন মানুষ। মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ, ৭২ ঘণ্টার মধ্যে প্রকৃত কাজ করে দেখাক সরকার। সম্ভব হলে যাঁদের কালো টাকা আছে, তাঁদের ধরুক। সাধারণ মানুষ তো আর কালো টাকার কারবারি নন, তাঁদের এভাবে সমস্যায় ফেলা কেন? নরেন্দ্র মোদী সরকার বিদেশ থেকে একটাও কালো টাকা ফেরত আনতে পেরেছে কিনা, সে প্রশ্নও তুলেছেন তিনি। মমতার আরও দাবি, বাজারে পর্যাপ্ত ৫০০ টাকার নোট আনতে হবে। তবে নতুনের সঙ্গেই চালু রাখতে হবে পুরনো ৫০০ টাকার নোট। ১,০০০ টাকার নোট বাতিল হোক, তবে সে জন্য সময় দেওয়া হোক অন্তত ৩০ ডিসেম্বর পর্যন্ত। তাঁর কথায়, ২,০০০ টাকার নোটে সমস্যা মিটবে না, বরং মার খাবেন কৃষকরা। তিনি ফের জানিয়েছেন, তাঁর এই সংগ্রাম ইগোর কারণে নয়। মানুষের পাশে থাকার জন্য এত বড় লড়াইয়ে নেমেছেন তিনি। বিরোধীদের প্রতি তাঁর আহ্বান, একসঙ্গে এই নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করুন। শনিবার এ ব্যাপারে কংগ্রেসের ডাকা বৈঠকে দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থাকবেন বলেও তিনি জানিয়েছেন। আরও পড়ুন ৩দিনের মধ্যে প্রত্যাহার করুন নোট বাতিলের সিদ্ধান্ত, না হলে আন্দোলন, কেন্দ্রকে হুঁশিয়ারি মমতার

সেরা শিরোনাম

Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু

ভিডিও

Calcutta High Court: ক্যামাক স্ট্রিটে Abhishek Banerjee-র অফিস খালির নোটিস খারিজ করল কলকাতা হাইকোর্ট
Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget