এক্সপ্লোর

প্রথমে কপালে, তারপর দু’চোখের মাঝে: ইন্দোরে বালকের মুখে নাক বসালেন চিকিৎসকরা

ইন্দোর: নাক নিয়ে খুব দুঃখ ছিল ১২ বছরের অরুণ প্যাটেলের। ১ মাস বয়সে ইঞ্জেকশনের সাইড এফেক্টে নাকটা প্রায় উধাও হয়ে যায় তার। স্কুলে বন্ধুরা খ্যাপাত, রাস্তাঘাটেও নানা কথা শুনতে হত। উজ্জ্বয়িনীর এই ষষ্ঠ শ্রেণির ছেলেটি রাস্তা দিয়ে হাঁটত মাথা নীচু করে, আয়নায় তাকাতে সাহস হত না। স্কুলে ছেলেমেয়েরা হাসাহাসি তো করতই, ভয়ও পেত তাকে। এই পরিস্থিতি থেকে অরুণকে উদ্ধার করলেন ইন্দোরের একদল চিকিৎসক। অরুণের মুখে নাক বসিয়ে তাকে স্বাভাবিক চেহারা ফিরিয়ে দিয়েছেন তাঁরা। নাক পছন্দসই করে তুলতে চিকিৎসকরা যে রাইনোপ্লাস্টি করেন, এ ক্ষেত্রে তা সম্ভব ছিল না, কারণ, অরুণের মুখে নাকই ছিল না মোটে। তাই অপারেশন হয় চার ধাপে, টানা এক বছর ধরে। প্রথম ধাপে অরুণের কপালে স্পেশাল সিলিকন টিস্যু এক্সপ্যান্ডার বসানো হয়, তাতে দেওয়া হয় এক ধরনের রাসায়নিক, যাতে কপালের টিস্যুগুলি ছড়িয়ে যেতে পারে। দ্বিতীয় ধাপে, তার বুকের নীচের অংশ থেকে কার্টিলেজ নিয়ে কপালে তৈরি হয় কৃত্রিম নাক। ৩ মাস ধরে অরুণের কপালেই তার নাক ছিল, যাতে সেখানেও স্বাভাবিক রক্ত চলাচল করতে পারে, টিস্যুগুলি কাজ করতে শুরু করে। এরপর কপাল থেকে ওই নাক সরিয়ে তা বসিয়ে দেওয়া হয় ঠিক জায়গায় অর্থাৎ দু’চোখের মাঝখানে। চতুর্থ ধাপে কপালের যেখান থেকে নাক তোলা হয়েছে, সেই জায়গাটি স্বাভাবিক করে দেওয়া হয়। সার্জেনদের নেতৃত্বে থাকা চিকিৎসক অশ্বিনী দাস জানিয়েছেন, ১ বছর ধরে গোটা প্রক্রিয়াটির ওপর কড়া নজরদারি চালাচ্ছিলেন তাঁরা, যদি কোনও অস্বাভাবিকত্ব ধরা পড়ত, তৎক্ষণাৎ অপারেশন করে তা স্বাভাবিক করা হত। যাই হোক, এখন অরুণ খুব খুশি। অন্যদের মত এবার মাথা উঁচু করে স্কুলে যাবে সেও। আয়নার সামনে দাঁড়িয়ে ইচ্ছেমত চুল আঁচড়াতে পারবে।  
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে

ভিডিও

GhantaKhanek Sange Suman ( ২৮.০৪.২৬) পর্ব ২ | রাজ্যে সক্রিয় NIA, যেখানে-যেখানে বোমা উদ্ধার, সেই এলাকাতেই পৌঁছল NIA | ABP Ananda LIVE
West Bengal Election 2026: খানাকুলে হাতাহাতি থামাতে ময়দানে নামল Central Force
West Bengal Election 2026: একই বুথে প্রায় সামনাসামনি Mamata Banerjee, Suvendu Adhikari, কী ঘটল?
GhantaKhanek Sange Suman(২৮.০৪.২৬) পর্ব ১:চর্চায় যোগীরাজ্যের দাবাং IPS, পাল্টা হুঁশিয়ারি জাহাঙ্গিরের
Minakha News | তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ, মিনাখাঁয় উত্তেজনা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
West Bengal Election: পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
Virat Kohli: দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
Saokat Molla Attack: মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
Embed widget