এক্সপ্লোর

খতিয়ে না দেখে সব হোয়াটসঅ্যাপ মেসেজ ফরোয়ার্ড করবেন না, সতর্কবার্তা স্বরষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি: হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মেসেজের বিষয়ে দেশবাসীকে সতর্ক করে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেছেন, দেশ-বিরোধী শক্তি সোশ্যাল মিডিয়ায় ভিত্তিহীন তথ্য প্রচারের মাধ্যমে সমাজে অশান্তি ছড়াতে চাইছে। প্রতিদিন হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আজ সশস্ত্র সীমা বলের (এসএসবি) গোয়েন্দা বিভাগের সূচনা করেছেন রাজনাথ। সেই অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি এসএসবি জওয়ানদের বলতে চাই, খতিয়ে না দেখে হোয়াটসঅ্যাপের কোনও মেসেজের কথা বিশ্বাস করবেন না। এই ধরনের মেসেজ ফরোয়ার্ড করার আগে আমাদের সতর্ক থাকা উচিত।’ রাজনাথ আরও বলেছেন, এসএসবি জওয়ানরা নেপাল ও ভুটান সীমান্তে মোতায়েন থাকেন। এই দুই দেশের নাগরিকদের ভারতে আসার জন্য ভিসা দরকার হয় না। তাই সীমান্ত পেরিয়ে আসা ব্যক্তিদের মধ্যে কে অপরাধী, কে জাল নোটের কারবার করে বা কে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত, নিরাপত্তারক্ষীদের পক্ষে সেটা বোঝা সম্ভব নয়। আগেই আধা সামরিকবাহিনীর শহিদ হওয়া সব জওয়ানের পরিবারকে অন্তত এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেছেন, যে জওয়ানরা জরুরি অবস্থার মধ্যে কাজ করেন, কিন্তু সেই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারেন না, তাঁদের সাহায্য দরকার। এসএসবি-র গোয়েন্দা বিভাগে ৬৫০ জন সদস্য থাকবেন। নেপাল ও ভুটান থেকে জঙ্গি ও অপরাধীদের ভারতে অনুপ্রবেশ রোখার জন্য কাজ করবে এই গোয়েন্দা বিভাগ।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget