এক্সপ্লোর

রাহুল গাঁধী আমার নেতা নন, প্রিয়ঙ্কা সক্রিয় রাজনীতিতে আসুন, বললেন হার্দিক

মুম্বই: রাহুল গাঁধীর নেতৃত্ব মানতে নারাজ হার্দিক পটেল? গুজরাতের পাতিদার আন্দোলনের মুখ চান, প্রিয়ঙ্কা গাঁধী সক্রিয় রাজনীতিতে নামুন। পাতিদারদের সংরক্ষণের দেওয়ার দাবিতে গুজরাতে ঝড় তুলেছিলেন তিনি। রাজ্যের অতি সম্প্রতি হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে তাঁর পাতিদার অনামত আন্দোলন সমিতি (পাস) কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিল। কিন্তু হার্দিক এক অনুষ্ঠানে বলেছেন, ব্যক্তিগত ভাবে রাহুল গাঁধীকে পছন্দ করি। কিন্তু উনি আমার নেতা নন, ওঁকে নেতা মনে করি না। একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে রাহুলের বোন প্রিয়ঙ্কা গাঁধীর সক্রিয় রাজনীতিতে নামা উচিত বলে অভিমত জানান হার্দিক। তাঁর দাবি, কংগ্রেস তাঁর আন্দোলনকে 'পূর্ণ শক্তি' দিয়ে সমর্থন করলে গুজরাত বিধানসভা ভোটে বিজেপি ৯৯ নয়, কমে ৬০টি আসনে নেমে যেত। কংগ্রেস ১৮২ আসনবিশিষ্ট গুজরাত বিধানসভায় ৭৭টি আসন জিতেছে। হার্দিক অবশ্য বলেন, গুজরাত বিধানসভায় কংগ্রেসের শক্তি বৃদ্ধিতে আমি খুশি। এখন কংগ্রেস বিধায়করা গুজরাতের মানুষের কথা আরও বেশি জোরে বলতে পারছেন। বৈধ বয়স না থাকায় গত বিধানসভা ভোটে লড়তে পারেননি ২৪ বছর বয়সি হার্দিক। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ছি না। রাজনৈতিক ভোটযুদ্ধে নামার বৈধ বয়স হয়ে গেলেও আমি আগামী বছর ভোটে না লড়ার সিদ্ধান্তই নিয়েছি। ভোটে লড়া থেকে কেউ আমায় আটকাতে পারে না। তবে আমি মনে করি, যে জনসাধারণকে বিধানসভা বা লোকসভায় প্রতিনিধিত্ব করব, আগে তাদের ভাবনা, চাহিদা বোঝা বেশি জরুরি। আগে আমি বুঝতে চাই, মানুষ কী চায়, তাদের প্রত্যাশা কী। অনুষ্ঠানে আরেক সংরক্ষণপন্থী আন্দোলনের নেতা অল্পেশ ঠাকোর দাবি করেন, বিজেপি অর্থ ও পেশীশক্তির জোরে বিধানসভা ভোটে ৯৯টি আসন পেয়েছে। নয়তো গুজরাতের ফল অন্যরকম হোত। রাধানপুর কেন্দ্রে কংগ্রেসের টিকিটে জেতা এই নেতা বলেন, গুজরাতে গত কয়েক বছর ধরে তিনটি আন্দোলন চলছিল। পাতিদার আন্দোলন, দলিত আন্দোলন ও ওবিসি আন্দোলন। এই আন্দোলনগুলির নেতারা সবাই কংগ্রেসকে সমর্থন করার জন্যই আমরা এত আসন পেয়েছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget