এক্সপ্লোর

আমরা ক্ষমাশীল মানুষ, কারও প্রতি বিদ্বেষ, রাগ নেই, রাজীব হত্যায় দোষীদের মুক্তির প্রস্তাব প্রসঙ্গে রাহুল

চেন্নাই: বাবার হত্যাকারীদের প্রতি তাঁর কোনও ক্রোধ, বিদ্বেষ নেই বলে জানালেন রাহুল গাঁধী। কংগ্রেস নেতৃত্বধীন ইউপিএ-র নির্বাচনী প্রচারের সূচনা করতে বুধবার তামিলনাড়ু সফরে এসেছেন তিনি। ১৯৯১ সালে তাঁর বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর মানববোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনার দুটি দিক আছে বলে উল্লেখ করেন রাহুল। কংগ্রেস সভাপতি সাংবাদিকদের বলেন, একটি ব্যক্তিগত ক্ষতি, যা আমরা সামলে নিয়েছি, অন্যটি আইনি দিক, যা নিজের পথে চলবে। আইনি বিষয়গুলি যে দিকেই যাক, আমরা খুশি। আমরা ক্ষমাশীল লোক, কারও প্রতি বিদ্বেষ, রাগ নেই আমাদের। ওদের মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবে আদালতই। সেইসঙ্গে রাহুল বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে কথাবার্তা শুরু করা প্রয়োজন। এমন পদক্ষেপেই আমরা খুশি। মাস কয়েক আগে তামিলনাড়ু সরকার রাজীব হত্যা মামলায় সাত দোষীর মুক্তির সুপারিশ পাঠায় রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতকে। রাজ্যের সব দল তা সমর্থন করে। কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধীরা লোকসভা নির্বাচনে জয়ী হবে বলে আশা প্রকাশ করে রাহুল জিএসটি-কে সহজ, সরল করার পাশাপাশি ন্যূনতম আয়ের গ্যারান্টি স্কিম চালুরও প্রতিশ্রুতি দেন। আয়ের গ্যারান্টি স্কিমকে তিনি ‘অভিনব’, ‘বৈপ্লবিক ধারণা’ বলেও উল্লেখ করেন। রাফাল ডিল নিয়ে রাহুল বলেন, ওই যুদ্ধবিমানের ক্ষমতা নিয়ে কোনও সংশয়ই নেই, প্রশ্নটা দুর্নীতির যা নিয়ে তদন্ত প্রয়োজন। কংগ্রেস কি ক্ষমতায় এলে রাফাল চুক্তি বাতিল করবে, প্রশ্ন করা হলে রাহুল বলেন, ডিল বাতিল টেকনিকাল সিদ্ধান্ত। সে ব্যাপারে কোনও তথ্য নেই আমাদের কাছে। কিন্তু দুর্নীতি হয়েছে, এটা স্ফটিকের মতো স্পষ্ট। প্রধানমন্ত্রী একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, আলোচনা-রফা প্রক্রিয়াকে পাশ কাটিয়ে তিনি রাফাল ডিলে সমান্তরাল আলোচনা চালিয়ে গিয়েছেন। আমরা এর তদন্ত করব। আমি ১০০ শতাংশ নিশ্চিত, মোদি, অম্বানি দোষী প্রমাণিত হবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget