এক্সপ্লোর

আর কাউকে বিয়ে করতে দেবেন না, মাইনে কীসে খরচ হচ্ছে নজর রাখুন, জওয়ানদের স্ত্রীদের পরামর্শ আইটিবিপির

নয়াদিল্লি: সীমান্ত পাহারা দিতে দিতে অন্য কোনও মেয়ের প্রতি স্বামী দুর্বল হয়ে পড়লেন কিনা খবর রাখুন। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি কর্তব্যরত জওয়ানদের স্ত্রীদের এই পরামর্শ দিল। এ জন্য একটি পুস্তিকা বার করেছে তারা, তা সীমান্তে পাহারারত জওয়ানদের স্ত্রীদের মধ্যে বিলি করা হয়েছে। পুস্তিকায় পরামর্শ, দেখবেন, আপনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ থাকার সময় স্বামী যেন আর একটি বিয়ে না করে ফেলতে পারেন। তাঁর রেজিমেন্টাল নম্বর ও র‌্যাঙ্ক সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখুন। যদি তিনি আর কাউকে বিয়ে করেন, খবর দিন তাঁর অফিসে। অভিযোগ সত্যি প্রমাণিত হলে ওই জওয়ানের চাকরি চলে যাবে। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি নিয়ে নানা নির্দেশিকা সম্বলিত পুস্তিকাটি বার করেছে আধাসামরিক এই বাহিনী। জওয়ানদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, ছুটিতে বাড়ি গিয়ে বাড়ির লোকের হাতে অবশ্যই যেন এই পুস্তিকা তুলে দেন তাঁরা। আইটিবিপি জানিয়েছে, তাদের জওয়ানরা দুর্গম জায়গায় কাজ করেন, যেখান থেকে অবশিষ্ট জগতের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তাই তাঁরা যাতে সুস্থভাবে জীবন কাটাতে পারেন, তাই বার হয়েছে এই পুস্তিকা। এতে জওয়ানদের স্ত্রীদের বলা হয়েছে, স্বামীর বর্তমান মাইনে, তাঁর ব্যাটেলিয়ন বা ইউনিট কোথায় কাজ করছে, এমনকী বছরে তিনি কতগুলো ছুটি পান- সব নথদর্পণে রাখতে। সার্ভিস বুকে সংশ্লিষ্ট জওয়ানের স্ত্রী হিসেবে যেন তাঁর নাম থাকে, সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিমা পলিসিতে যেন তাঁকেই নমিনি করা হয়, তাও দেখার জন্য স্ত্রীদের অনুরোধ করা হয়েছে। আইটিবিপি জানিয়েছে, যেহেতু জওয়ানরা দীর্ঘদিন বাড়ি থাকেন না, তাই স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীরাই সংসার চালান। অথচ বেশিরভাগ সময় দেখা যায়, নিজেদের অধিকার সম্পর্কে কোনও ধারণাই নেই তাঁদের। তাই তাঁদের অবহিত করার জন্য এই পুস্তিকা, যাতে কেউ তাঁদের কখনও ভুল বুঝিয়ে ফায়দা না লুঠতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget