এক্সপ্লোর

কূলভূষণের ফাঁসি হলে মারাত্মক ফল হবে দ্বিপাক্ষিক সম্পর্কে, পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের

নয়াদিল্লি: কূলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজার প্রতিবাদে পাকিস্তানের বিরুদ্ধে ঐকমত্যের ছবি দেখা গেল মঙ্গলবার। এদিন সংসদে পাকিস্তানের প্রতি কড়া বার্তা দেন সুষমা স্বরাজ, রাজনাথ সিংহ। শোনা যায়,  বিদেশমন্ত্রী লোকসভায় কূলভূষণ নিয়ে বিবৃতি দিয়ে নিজেই কংগ্রেস সাংসদ শশী তারুরের কাছে গিয়ে তাঁকে একটি খসড়া প্রস্তাব তৈরি করতে বলেন, যার ওপর উভয় কক্ষেই আলোচনা হতে পারে। তারুরও দলনেতার কাছ থেকে অনুমতি নিয়ে তাতে সম্মতি দেন। পাশাপাশি তিনি চরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিকের পাকিস্তানে চরম সাজা হওয়ার ব্যাপারে রাষ্ট্রপুঞ্জে যাওয়ার পরামর্শ দেন কেন্দ্রকে। যদিও পরে তারুরকে খসড়া লিখতে বলার খবর অস্বীকার করে সুষমা ট্যুইট করেন, আমার মন্ত্রকে মেধার খামতি নেই। এসব করার অনেক উপযুক্ত সচিব আছেন আমার। সংসদের বাইরে তারুর সাংবাদিকদের বলেন, পাকিস্তানের কাছ থেকে আমরা কী চাই, সেটা ওদের দ্বিপাক্ষিক স্তরে জানিয়ে দিতে হবে। ভারতের এ ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আশা করব, পাকিস্তানকে আমরা জোরদার আন্তর্জাতিক মহল থেকে প্রবল চাপ দিতে পারব। পাকিস্তান আন্তর্জাতিক আইন ভাঙছে, ওই আইন সব দেশকে নিরাপদ রাখে। কূলভূষণকে মৃত্যুদণ্ড দিয়ে পাকিস্তান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে জানিয়ে তারুর বলেন, কেন্দ্রের উচিত পাকিস্তানকে কাঠগড়ায় তোলার ক্ষেত্রে আন্তর্জাতিক মহল, বিশেষত রাষ্ট্রপুঞ্জকে সামিল করা। সুষমা এদিন পাকিস্তানকে হুঁশিয়ারি দেন, কূলভূষণের ফাঁসি হলে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব পড়বে। এদিন সংসদে সব দলই কূলভূষণের সাজার তীব্র নিন্দা করে তাঁকে বাঁচাতে সব ব্যবস্থা নিতে সরকারকে আবেদন করে। বিদেশমন্ত্রী সংসদের দুই কক্ষেই বিবৃতি দিয়ে জানান, কূলভূষণ নিরপরাধ অপহৃত ভারতীয়। তাঁর ন্যায়বিচারের জন্য দরকার হলে প্রচলিত পথের বাইরে হাঁটবে ভারত। পাকিস্তান কূলভূষণের ফাঁসি দিলে তা পূর্বপরিকল্পিত হত্যা বলেই দেখা হবে, সেদিকে এগলে দ্বিপাক্ষিক সম্পর্কের কী পরিণতি হবে, সেটা যেন পাকিস্তান ভেবে দেখে। kulbhushan-yadav-580x395 কূলভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ 'সাজানো', অতএব তাঁর বিচারও 'প্রহসন' বলে কটাক্ষ করেন সুষমা। বলেন, পরিষ্কার করেই বলছি, বৈধ বিচার প্রক্রিয়া ছাড়াই এবং আইন, ন্যায়, আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নিয়মবিধির তোয়াক্কা না করে এক নিরপরাধ ভারতীয়কে পাকিস্তানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ভারত সরকার ও দেশবাসী এটাকে গভীর গুরুত্ব দিয়ে দেখছে। কূলভূষণ অন্যায় করেছেন, এমন কোনও প্রমাণই নেই। পাকিস্তানের সন্ত্রাসে মদত, পৃষ্ঠপোষকতার দীর্ঘ ইতিহাস আছে। সেখান থেকে আন্তর্জাতিক মহলের নজর ভারতের দিকে ঘুরিয়ে দেওয়ার ছক কষেছে পাকিস্তান। কূলভূষণ তার শিকার হয়েছেন। রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ আবেদন করেন, সত্য প্রতিষ্ঠার জন্য কূলভূষণকে উপযুক্ত আইনি সহায়তা দেওয়া হোক। সুষমা বলেন, কূলভূষণ শুধু তাঁর বাবা-মায়েরই নন, ভারতের সন্তান। তাঁর হয়ে লড়তে যাতে পাক সুপ্রিম কোর্টের সবচেয়ে সেরা আইনজীবীর ব্যবস্থা করা যায়, শুধু সেটাই সুনিশ্চিত করা হবে না, বিষয়টি পাক প্রেসিডেন্টের কাছেও তুলবে ভারত সরকার। যা যা প্রয়োজন, সব আমরা করব। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহও জানান, কূলভূষণ যাতে ন্যায়বিচার পান, সেজন্য যা যা করা সম্ভব, সব করা হবে। পাকিস্তান কোনও আইন, নীতি-নৈতিকতা মানে না বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget