এক্সপ্লোর

অমরনাথ যাত্রায় ২৪-ঘণ্টার ড্রোন নজরদারি

শ্রীনগর ও নয়াদিল্লি: পুলওয়ামায় সিআরপিএফের ওপর জঙ্গি হামলার প্রেক্ষিতে অমরনাথ যাত্রার নিরাপত্তা আরো আঁটোসাঁটো করার সিদ্ধান্ত নেওয়া হল। আগামী ২ জুলাই থেকে শুরু হচ্ছে এবছরের অমরনাথ যাত্রা। খবরে প্রকাশ, পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে যাত্রা চলাকালীন ২৪-ঘণ্টা নজর রাখবে ড্রোন। গোটা যাত্রাপথের ছবি তুলে তা সঙ্গে সঙ্গে পুলিশের কন্ট্রোল রুমে পাঠিয়ে দেওয়া হবে। যাত্রা চলাকালীন যাতে কোনও নাশকতামূলক এবং অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য চার-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, পূণ্যার্থীরা একবার লখণপুরে প্রবেশ করলে, তাঁদের নিরাপত্তার ভার কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী সিআরপিএফ-এর হাতে চলে যাবে। তাঁদের সঙ্গ দেবে জম্মু ও কাশ্মীর পুলিশের এসকর্ট অ্যান্ড গার্ডস। রিপোর্ট অনুসারে, সেনাবাহিনী ও বিএসএফ গোটা রুটে যৌথ প্যাট্রলিং করবে। অধিক উচ্চতায় পাহারা দেবেন সেনা জওয়ানরা। সূত্রের খবর, গোটা রুট জুড়ে প্রায় সাড়ে ১২ হাজার কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনী এবং ৮ হাজার রাজ্য পুলিশ মোতায়েন হবে অমরনাথ যাত্রার দুটি রুট—একটি দক্ষিণ কাশ্মীরের পহলগাম এবং আরেকটি উত্তর-পূর্বের সোনমার্গে। এদিকে অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আগামীকাল জম্মু ও কাশ্মীরে পৌঁছছেন রাজনাথ সিংহ। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে বৈঠক করবেন। উচ্চ-পর্যায়ের ওই বৈঠকে উপস্থিত থাকবেন শীর্ষ আমলা, পুলিশ এবং সেনা আধিকারিকরা। শুধু অমরনাথ যাত্রাই নয়, কাশ্মীর উপত্যকার সার্বিক নিরাপত্তা নিয়েও রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনায় বসবেন রাজনাথ। পুলওয়ামায় সিআরপিএফের বাসে জঙ্গি হামলার পর রাজনাথের নির্দেশে রাজ্যে তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল এসেছে। গত শনিবার হওয়া ওই হামলায় ৮ সিআরপিএফ জওয়ান শহিদ হন। আরও ২৫ জন আহত হন। ওই কমিটির কাজ হল, হামলার কারণ সম্পর্কে তদন্ত করা, খতিয়ে দেখা যে নিরাপত্তা বা গোয়েন্দা বিভাগে কোনও গাফিলতি ছিল কি না। পাশাপাশি, বিভিন্ন সীমান্ত-সমস্যা যেমন – অনুপ্রবেশ, সংঘর্ষবিরতি নিয়েও রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন রাজনাথ। সেনা ও বিএসএফ-এর শীর্ষ পদাধিকারীদের সঙ্গে এই নিয়ে কথা বলবেন তিনি বলে জানা গিয়েছে।  

সেরা শিরোনাম

Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল

ভিডিও

PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget