এক্সপ্লোর

লাভজনক পদ বিতর্ক: দিল্লির ২০ আপ এমএলএ-র বিধায়ক পদ খারিজের সুপারিশ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: বড় ধাক্কা খেতে চলেছে অরবিন্দ কেজরীবালের আমআদমি পার্টি (আপ), যারা দিল্লিতে সরকার চালাচ্ছে। 'লাভজনক পদে' রয়েছেন, এই অভিযোগে মান্যতা দিয়ে দিল্লির ২০ আপ এমএলএ-র বিধায়ক পদ খারিজ করার সুপারিশ করল নির্বাচন কমিশন। রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠিয়েছে তারা। রাষ্ট্রপতি সুপারিশ অনুমোদন করলে বিধায়ক পদ খোয়াবেন ওই ২০ জন। ফলে দিল্লি বিধানসভায় আপের শক্তি ৬৭ থেকে কমে হবে ৪৭। ২০১৫ সালে প্রশান্ত পটেল নামে এক আইনজীবী রাষ্ট্রপতির কার্য্যালয়ে লিখিত অভিযোগে আপ বিধায়কদের সংসদীয় সচিব পদে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন, যা থেকে 'লাভজনক পদ' বিতর্কের সূত্রপাত হয়। ওই আইনজীবীর আবেদনকে অস্ত্র করে কংগ্রেস ২১ আপ বিধায়কের সদস্যপদ খারিজ চেয়ে ২০১৬-য় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। অরবিন্দ কেজরীবাল ২০১৫-র মার্চে ওই বিধায়কদের সংসদীয় সচিব পদে নিয়োগ করেন। ওই পদ লাভজনক পদের আওতার বাইরে রাখার উদ্দেশ্যে জুন মাসে ১৯৯৭ সালের দিল্লি মেম্বার্স অব লেজিসলেটিভ অ্যাসেম্বলি (রিমুভাল অব ডিসকোয়ালিফিকেশন) আইনেও সংশোধন করে তাঁর সরকার। আপ যুক্তি দেখায়, পদটি লাভজনক নয় কারণ এ থেকে কোনও আর্থিক প্রাপ্তি হয় না। তবে আপের উদ্যোগ ধাক্কা খায় যখন ২০১৬-য় তত্কালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জুন মাসে আইনে তাদের আনা প্রস্তাবিত সংশোধনীতে সম্মতি দিতে অস্বীকার করেন। পাশাপাশি দিল্লি হাইকোর্টও বিধায়কদের সংসদীয় পদে নিয়োগের সরকারি নির্দেশ খারিজ করে দেয়। যদিও রাজৌরি গার্ডেনের আপ বিধায়ক জার্নেইল সিংহ গত বছর ফেব্রুয়ারি পঞ্জাব বিধানসভা ভোটে প্রার্থী হবেন বলে ওই পদে ইস্তফা দেন। ফলে তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, কমিশনের তরফে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে পাঠানো বার্তায় বলা হয়েছে, সংসদীয় সচিব হয়ে আপ বিধায়করা লাভজনক পদেরই অধিকারী হয়েছেন। তাঁদের দিল্লি বিধানসভার সদস্যপদ খারিজ হওয়া উচিত।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget