এক্সপ্লোর
বিজয় মাল্যর বিরুদ্ধে ইন্টারপোল অ্যারেস্ট ওয়ারেন্ট চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

নয়াদিল্লি: বিজয় মাল্যকে দেশে ফেরানোর প্রচেষ্টা আরও জোরদার করছে কেন্দ্র। কিংফিশারের মালিকের বিরুদ্ধে নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করেছে তারা। ইন্টারপোলের মাধ্যমে মাল্যকে দেশে ফিরিয়ে এনে কাঠগড়ায় তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক ব্যাঙ্ক থেকে ৯০০০ কোটি টাকারও বেশি ধার নিয়ে ঋণ না চুকিয়েই ইংল্যান্ডে গা ঢাকা দিয়েছেন মাল্য। তাঁকে প্রত্যর্পণ করার জন্য ভারত ইংল্যান্ডকে অনুরোধ করলে তা মানতে রাজি হয়নি লন্ডন। তাই এখন ইন্টারপোলের মাধ্যমে মাল্যকে গ্রেফতার করার চেষ্টা। আরও পড়ুন মাল্যকে ফেরত পাঠানোর আইনি সংস্থান নেই, জানাল ব্রিটেন
Before You Go
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট





















