এক্সপ্লোর

ভিডিও-র মাধ্যমে জাকির নায়েকের বক্তব্য পেশে সম্ভবত বাধা দেবে ইডি

মুম্বই: ঢাকা সন্ত্রাসের ঘটনায় তাঁর নাম সামনে আসার পর থেকেই দেশে ফেরেননি জাকির নায়েক। জানিয়েছিলেন, টাকা পাচারের একটি মামলায় ভিডিও লিঙ্কের মাধ্যমে নিজের বক্তব্য তদন্তকারী সংস্থার সামনে রাখবেন তিনি। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইঙ্গিত দিল, সেই সুযোগ তারা বিতর্কিত ধর্মগুরু জাকির নায়েককে দেবে না। ইডি আধিকারিকরা ইঙ্গিত দিয়েছেন, অর্থপাচার বিরোধী আইন বা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অভিযুক্তকে এভাবে ভিডিওর মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া যায় না। তাঁকে সশরীরে তদন্তকারীদের সামনে হাজিরা দিতে হবে। তা ছাড়া জাকিরের বিরুদ্ধে যে সব গুরুতর অভিযোগ রয়েছে, সে ক্ষেত্রে তাঁকে মুখোমুখি জেরা করা জরুরি। এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে তিনটি সমন জারি করেছে ইডি। এবার চেষ্টা চলছে জামিনঅযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করার। কিন্তু জাকির নায়েকের দাবি, ভারতের পরিস্থিতি তাঁর পক্ষে এই মুহূর্তে প্রচণ্ড প্রতিকূল, এই অবস্থায় ন্যায় বিচার পাবেন বলে তিনি আশা করছেন না। ইডি-র সামনে সশরীরে হাজিরা দিতে আরও কয়েক মাস লাগবে বলেও দাবি করেছেন তিনি। বুধবার নিজের আইনজীবীর মাধ্যমে জাকির জানান, স্কাইপে বা অন্য কোনও মাধ্যমে তিনি ইডি-র সামনে বক্তব্য পেশে আগ্রহী। কিন্তু আপাতত দেশে ফিরবেন না। তার কারণ, তিনি অনাবাসী ভারতীয়, কোনও সমনও হাতে আসেনি তাঁর। যদিও একইসঙ্গে তিনি স্বীকার করে নিয়েছেন, এ মাসের ২ তারিখ তাঁর ভাইয়ের হাতে ইডি-র সমন পৌঁছেছে, তাত বলা হয়েছে ৯ তারিখ জাকিরকে ইডি-র সামনে আসতে হবে। কিন্তু ভাইয়ের কাছে পাঠানো ওই সমন ঠিক গ্রহণযোগ্য নয় বলে তাঁর দাবি। এছাড়া জাকিরের অধুনা নিষিদ্ধ স্বেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বা আইআরএফ-এর ব্যাপারে আপাতত কোনও প্রশ্ন না করার জন্য ইডি-কে অনুরোধ করেছেন তিনি। তাঁর বক্তব্য, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ ট্রাইবুন্যালে আইআরএফ নিষিদ্ধকরণ নিয়ে শুনানি চলছে। সে ব্যাপারে সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ স্থগিত রাখা হোক। সন্ত্রাসবাদী কাজকর্মের অভিযোগে আইআরএফ-কে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget