এক্সপ্লোর

চরবৃত্তি কাণ্ড: সমাজবাদী সাংসদ মুনাব্বর সালিমের ঘনিষ্ঠ গ্রেফতার

নয়াদিল্লি: পরতে পরতে খুলছে পাকিস্তানের হয়ে চরবৃত্তি চক্র। হাতেনাতে ধরা পড়া পাক চর মেহমুদ আখতারের স্বীকারোক্তির পর গোয়েন্দারা তদন্তে নেমে দেখছেন, দেশের প্রতিরক্ষা সংক্রান্ত টপ সিক্রেট তথ্য পাকিস্তানের হাতে চালান করে দিতে সত্যিই সক্রিয় গুপ্তচর চক্র। শনিবার এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে সমাজবাদী পার্টির রাজ্যসভা সাংসদ মুনাব্বর সালিমের পার্সোলান অ্যাসিস্ট্যান্ট ফারহাতকে। দিল্লি অপরাধ দমন শাখা গ্রেফতার করেছে তাকে। কীভাবে সে চরবৃত্তিতে যুক্ত ছিল, তা এখনও জানায়নি পুলিশ। চরবৃত্তির অভিযোগে গ্রেফতার শোয়েব হাসানকে দিল্লির আদালত ১১দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এর আগে গ্রেফতার করা হয়েছে মৌলানা রমজান খান ও সুভাষ জাঙ্গিরকে। ১২দিনের বেশি ধরে এদের জেরা করবে পুলিশ। আইএসআই-এর হয়ে কাজ করা সত্ত্বেও পাক হাই কমিশন কর্মী হওয়ায় কূটনৈতিক রক্ষাকবচের সুবাদে মেহমুদ আখতারকে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে তার আগে জেরায় আরও ১৪জন গুপ্তচরের নাম তার কাছ থেকে আদায় করে নেওয়া হয়েছে। সে জানিয়েছে, কীভাবে সেনা ও আধাসেনার মোতায়েন সংক্রান্ত গোপন ফাইল পাকিস্তানে পাচার করা হয়। এই চরচক্রে মহিলাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে গোয়েন্দারা জানিয়েছেন। হানিট্র্যাপ হিসেবে এদের ব্যবহার করে সরকারি আধিকারিক ও অন্যান্যদের কাছ থেকে বার করা হয় গোপন তথ্য। পুলিশ জানিয়েছে, এই চরেরা সীমান্ত এলাকা সহ উত্তর পশ্চিম ভারতে শক্তপোক্ত ঘাঁটি গড়ার ছক কষেছিল। এর ফলে সীমান্ত এলাকায় সেনার ঘোরাফেরা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের সহজে নাগাল পেত তারা।

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget