এক্সপ্লোর
আইইডি হানার আশঙ্কায় কাশ্মীরে সেনাকে পোর্টেবল জ্যামার

নৌশেরা (জম্মু ও কাশ্মীর): পাকিস্তানের সেনা ও জঙ্গিদের ব্যবহৃত রিমোট কন্ট্রোল দিয়ে একাধিক বিস্ফোরণ হওয়ার পর এবার ভারতীয় সেনাবাহিনীর হাতে আসতে চলেছে অত্যাধুনিক পোর্টেবল জ্যামার। জানা গিয়েছে, সেনার টহলদার দলের একজন প্রথমে ওই বিশেষ জ্যামার নিয়ে এগিয়ে যাবে। যাতে শত্রুর বসানো আইইডি-কে নিষ্ক্রিয় করা যায়। ওই জ্যামার ৫০ মিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনও ফ্রিকোয়েন্সি বা বেতার-তরঙ্গকে অকেজো করতে সক্ষম। তবে, নিজস্ব ব্যাটারি সমেত এক-একটি জ্যামারের ওজন প্রায় ৮০ কেজি। ফলে, যে সৈনিক তা বহন করবে, তার শারীরিক সক্ষমতাও তেমন হতে হবে। এমনই এক জওয়ান সুরিন্দর সিংহ (নাম পরিবর্তিত)। তিনি জানান, নিয়ন্ত্রণরেখায় হোক বা জঙ্গি-নিকেশ অভিযানই হোক-- সেনার যে কোনও অভিযানে নিত্যসঙ্গী জ্যামার। নতুন জ্যামার সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, দূর-নিয়ন্ত্রিত আইইডি থেকে রক্ষা করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি যোগ করেন, জঙ্গি বা পাক সেনাদের পাতা আইইডি থেকে সেনার প্যাট্রলিং টিমের সুরক্ষার জন্য এই জ্যামার কাজে দেবে। অতীতে, শত্রুরা এমন বহু আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে। তা রুখতেই এই ব্যবস্থা। জানা গিয়েছে, সেনাবাহিনীর জন্য এই বিশেষ জ্যামারটি ডিজাইন করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। সেনার সুপরক্ষার পাশাপাশি, ভিভিআইপি-দের সুরক্ষার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য এই জ্যামার।
Before You Go
Cooch Behar News: রাজ্যের পালাবদলের পর ফের কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতারা |ABP Ananda Live

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















