এক্সপ্লোর

ভুয়ো স্কলারশিপের প্রচারে ঘায়েল কেন্দ্র

নয়াদিল্লি: দশম শ্রেণিতে পেতে হবে ৭৫% নম্বর। আর ৮৫% নম্বর পেতে হবে দ্বাদশ শ্রেণিতে। সেই মার্কশিট নিয়ে পুরসভা থেকে ফর্ম তুলে জমা দিলেই স্কলারশিপ দেবে মোদী সরকার। দশম শ্রেণির জন্য দশ হাজার আর দ্বাদশ শ্রেণির জন্য  পঁচিশ হাজার টাকার। পরীক্ষার ফল প্রকাশের এই মরসুমে এমন একটি বার্তা হু-হু করে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই ত্রাহি ত্রাহি রব দিল্লির প্রধানমন্ত্রী সচিবালয়ে। কারণ অনেক রাজ্য থেকে খবর আসছে, মার্কশিট হাতে নিয়ে অনেক ছাত্র-ছাত্রী পৌঁছে যাচ্ছেন পুরসভার দফতরে। রাজ্য থেকে বিজেপি নেতারাও ফোন করে দিল্লিতে দলের নেতৃত্বের কাছে খোঁজখবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী সচিবলায়ের তো মাথায় হাত! সরকারের দু’বছর পূর্তিতে দেশ জুড়ে ঢাকঢোল পেটানো হচ্ছে বটে। প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীরাও দৌড়চ্ছেন দেশের কোনায় কোনায়। তা বলে দশম ও দ্বাদশ শ্রেণিতে ভাল ফল করলে স্কলারশিপ! এমন  ঘোষণা তো প্রধানমন্ত্রী কোনও দিন করেননি। তা হলে এমন খবর ছড়াল কী করে? দেখা গিয়েছে, এমন প্রচার হচ্ছে মূলত ভোটমুখী রাজ্য উত্তরপ্রদেশে। বিজেপি নেতাদের অভিযোগ, এর পিছনে বিরোধীদেরই হাত রয়েছে। মোদী সরকারের নামে ভুয়ো প্রকল্পের প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। যাতে পুরসভায় গিয়ে স্কলারশিপ না পেয়ে মোদীর প্রতিই মানুষের মোহভঙ্গ হয়। পরিস্থিতি মোকাবিলায় থানায় গিয়ে এফআইআর-ও দায়ের করেছেন বিজেপি কর্মীরা। প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রের খবর, এমন ঘটনা আগেও ঘটেছে। এক বার তো প্রচার করা হয়েছিল, মোদী সরকার একটি প্রকল্প ঘোষণা করেছে, যেখানে ফোন করার চার ঘণ্টার মধ্যেই দোরগোড়ায় পৌঁছে যাবে রক্তের বোতল! অথচ গত দু’বছরে এমন কোনও প্রকল্প কেন্দ্র থেকে ঘোষণা করা হয়নি। মহারাষ্ট্র-সহ কয়েকটি রাজ্যে ১০৪ নম্বরে ফোন করলে রক্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে ঠিকই, কিন্তু কেন্দ্রীয় স্তর থেকে গোটা দেশে এমন কোনও প্রকল্প ঘোষণা করা হয়নি। আর এক বার তো পশ্চিমবঙ্গের হাওড়া থেকে প্রধানমন্ত্রী সচিবলায়ের একটি ভুয়ো ওয়েবসাইট চালানোর চক্রও ধরা পড়েছিল। ‘প্রধানমন্ত্রী আদর্শ যোজনা’ নামে এই ভুয়ো ওয়েবসাইটের নামে ঠকানো হতো সাধারণ মানুষকে। বিজেপির এক নেতার কথায়, আসলে প্রধানমন্ত্রী গরিবদের জন্য ভূরি-ভূরি প্রকল্প ঘোষণা করছেন। তাতে সমস্যায় পড়ছে বিরোধীরা। তাই মোদী সরকারের নামে সাধারণ মানুষকে এমন ভাবে বিভ্রান্ত করা হচ্ছে, যাতে সেটিকে পুঁজি করে পাল্টা রাজনৈতিক প্রচার চালানো যায়। একটি ভুয়ো ওয়েবসাইট চালালে সেটি দ্রুত ধরা যায়। কিন্তু সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে এ ধরনের ভুয়ো বার্তা ছড়ালে তার সূত্র ধরা মুশকিল। ভুয়ো স্কলারশিপ-বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার সময় সেটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে একটি সরকারি ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া হয়েছে। সেটি হল http://www.desw.gov.in/scholarship। সেই ওয়েবসাইট খুললে দেখা যাচ্ছে, এ ভাবে ঢালাও স্কলারশিপ-প্রকল্পের উল্লেখ সেখানে নেই। সেটি প্রতিরক্ষা মন্ত্রকের একটি ওয়েবসাইট, যেখানে প্রাক্তন সেনাকর্মী বা সেনাকর্মীর বিধবাদের প্রোফেশনাল কোর্সের জন্য স্কলারশিপের কথা বলা আছে।      

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget