এক্সপ্লোর

ভুল খবর দিয়ে ফাঁদ পাতা হয়েছিল, নিহত জওয়ানরা তাতেই পা দেন, আশঙ্কা গোয়েন্দাদের

জম্মু ও নয়াদিল্লি: সোমবার জম্মু ও কাশ্মীরের কৃষ্ণঘাঁটিতে যে দুই ভারতীয় জওয়ান নিহত হয়েছেন, তাঁরা হয়ত নিজেদের অজান্তেই শত্রুর পাতা মৃত্যুফাঁদে পা দিয়েছিলেন। এমনটাই দাবি করছেন গোয়েন্দারা।

সেনা সূত্রে খবর, কৃষ্ণঘাঁটির যে জায়গায় এদিনের ঘটনা ঘটেছে, তা নিয়ন্ত্রণরেখার একেবারে ঘেঁষা। জানা গিয়েছে, গোয়েন্দা রিপোর্ট ছিল যে, ওই এলাকায় ভারতের দিকে ল্যান্ডমাইন পেতে রেখেছে পাক বাহিনী।

খবর পেয়েই, ওই ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে বেরিয়ে পড়েন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সেনা জওয়ানরা। দলে ৭-৮ জন ছিলেন। সেখানেই আচমকা পাক সেনার বর্ডার অ্যাকশন টিম (ব্যাট) টিম তাঁদের ওপর হামলা চালায়।

সেনা সূত্রে জানানো হয়, প্রথমে পাক বাহিনী সংঘর্ষবিরতি চুক্তি ভঙ্গ করে ওই অঞ্চলে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি ও মর্টার-বর্ষণ শুরু করে। একইভাবে, মর্টার ও ভারী অস্ত্র দিয়ে হামলা করা হয় মাইন-সুইপিং পার্টির ওপরও।

সম্ভবক ওই হানায় দুই জওয়ানের মৃত্যু হয়। এর মধ্যে একজন বিএসএফ ও আরেকজন সেনা জওয়ান ছিলেন। সেনার এক অফিসার জানান, ভারতীয় জওয়ানরা যেখানে ল্যান্ডমাইন খুঁজছিল, সেখানেই ঘাপটি মেরে বসেছিল ব্যাট টিম।

২ জওয়ান মারা যেতেই, সঙ্গে সঙ্গে তাঁদের মুণ্ডচ্ছেদ করে চলে যায় ব্যাট টিম। সেনা সূত্রে খবর, এর জন্য ব্যাট টিম ভারতীয় ভূখণ্ডের প্রায় ২৫০ মিটার ভিতরে চলে এসেছিল।

এই বিষয়টিই থেকেই গোয়েন্দাদের মনে সন্দেহ মাথাচাড়া দিচ্ছে। তাঁদের মতে, আদৌ ওই এলাকায় কোনও ল্যান্ডমাইন ছিল কি না, তার কোনও প্রমাণ মেলেনি। গোয়েন্দাদের আশঙ্কা, সম্ভবত, জওয়ানদের ফাঁদে ফেলার জন্যই ভুয়ো ল্যান্ডমাইনের খবর দেওয়া হয়েছিল।

কারণ, তারা জানত, খবর মিলতেই ভারতীয় নিরাপত্তাবাহিনীর থেকে মাইন-সুইপার দল তা নিষ্ক্রিয় করতে আসবে। আর সেখানই অপেক্ষা করবে মৃত্যু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget