এক্সপ্লোর

নারায়ণ মূর্তির উচ্ছ্বসিত প্রশংসা, ইনফোসিসে স্থিতিশীলতা ফেরানোই লক্ষ্য, দায়িত্ব নিয়ে বললেন নিলেকানি

বেঙ্গালুরু ও নয়াদিল্লি: দেশের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসে নয়া নন -এক্সিকিউটিভ চেয়ারম্যান হলেন ‘আধার-স্রষ্ঠা’ নন্দন নিলেকানি। কোম্পানির অভ্যন্তরে যাতে কোনও মতবিরোধ না থাকে না নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। একইসঙ্গে কোম্পানিতে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে তিনি গুরুত্ব দেবেন বলে জানিয়েন নিলেকানি। দায়িত্বভার গ্রহণের পরই লগ্নিকারীদের আস্থা ফেরাতে তত্পর নিলেকানি। এদিন সকালে কনফারেন্স কলের মাধ্যমে তাঁদের উদ্বেগ দূর করার চেষ্টা করেন তিনি। গত কয়েকমাস ধরে কর্পোরেট গভর্ন্যান্স সংক্রান্ত ত্রুটির অভিযোগ ঘিরে প্রতিষ্ঠাতাদের সঙ্গে ম্যানেজমেন্টের অচলাবস্থার কারণে সংকটের মুখে পড়েছে কোম্পানি। গতকাল রাতে ইনফোসিসের পরিচালন পর্ষদ ঢেলে সাজানো হয়। পদত্যাগ করেন চেয়ারম্যান শেশাসায়ি এবং আরও দুই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। কো-চেয়ারম্যান রবি ভেঙ্কটেশন হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। দায়িত্ব গ্রহণ করার পর অবশ্য ইনফোসিসের আয় এবং কৌশল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি নিলেকানি। তিনি বলেছেন, ইনফোসিসের কর্পোরেট গভর্ন্যান্স সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য। নিলেকানি আরও বলেছেন, ইনফোসিসের অন্যতম প্রতিষ্ঠাতা এন আর নায়ারণ মূর্তি একজন আইকন এবং পথপ্রদর্শক। কর্পোরেট গভর্ন্যান্সের ক্ষেত্রে ইনফোসিসকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মূর্তির অবদান অপরিসীম। শুধু ইনফোসিসেরই নয়, ভারতের কর্পোরেট গভর্ন্যান্সের ‘জনক’ মূর্তি। নিলেকানি বলেছেন, তিনি মূর্তির অনুরাগী। ইনফোসিস, মূর্তি ও প্রতিষ্ঠাতাদের সঙ্গে যাবে মসৃণ সম্পর্ক বজায় থাকে, তা নিশ্চিত করাই তাঁর লক্ষ্য। উল্লেখ্য, ইনফোসিসে নতুন ভূমিকায় প্রতিষ্ঠাতাদের সঙ্গে, বিশেষ করে মূর্তির সঙ্গে সম্পর্কই নিলেকানির কাছে গুরুত্বপূর্ণ বিষয়। কোম্পানির প্রতিষ্ঠাতাদের সঙ্গে বোর্ডের মধ্যে প্রায় বছর খানেক ধরে চলা টানাপোড়েনের জেরে সম্প্রতি আচমকাই পদত্যাগ করেন ইনফোসিসের সিইও বিশাল সিক্কা। নিলেকানি জানিয়েছেন, ইনফোসিসের পরিচালন পর্ষদ সর্বসম্মতভাবে তাঁকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে সায় রয়েছে মূর্তিরও।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন
Aparna Sen: অভিনেত্রী, পরিচালকের পর এবার আলোকচিত্রী অপর্ণা সেন, আয়োজিত এক বিশেষ প্রদর্শনী
Rekha Patra: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, এখনও ক্রিটিকাল কেয়ারে? কেমন আছেন?
Miss Universe: মিস ইউনিভার্স ২০২৬-এর মঞ্চে নিজের পোশাকে ভারতের সংস্কৃতিকে তুলে ধরলেন কাজিয়া লিজ মেজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget