এক্সপ্লোর

বয়স, অসুস্থতার কারণ দেখিয়ে আদালতকে নমনীয় হওয়ার আর্জি লালুর, সাজা ঘোষণা কাল

রাঁচি: আজও রাঁচির বিশেষ সিবিআই আদালত পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদ যাদবদের সাজা ঘোষণা করল না। আগামীকাল রায় দেওয়া হবে বলে জানিয়েছে আদালত। এরই মধ্যে আজ লালু তাঁর বয়স ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতকে নমনীয় হওয়ার আর্জি জানিয়েছেন। লালুর আইনজীবী চিত্তরঞ্জন প্রসাদ বলেছেন, ‘বীরসা মুন্ডা সেন্ট্রাল জেল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারপতি শিবপাল সিংহের সঙ্গে কথা বলেন লালু। তিনি কম সাজা দেওয়ার জন্য লিখিত আর্জি জানিয়েছেন। বিচারপতি জানিয়েছেন, আগামীকাল দুপুর দুটোয় সাজা ঘোষণা করা হবে।’ গত ২৩ ডিসেম্বর দেওঘর ট্রেজারি মামলায় লালু সহ ১১ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। কিন্তু এখনও সাজা ঘোষণা করা হয়নি। লালুর আইনজীবীর দাবি, তাঁর ন্যূনতম এক বছরের এবং সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে। আইনি বিশেষজ্ঞরা জানিয়েছেন, তিন বছরের কম সময়ের কারাদণ্ডের সাজা হলে রায় ঘোষণার পরেই নিম্ন আদালতে জামিনের আবেদন জানাতে পারবেন লালু। এর আগে ২০১৩ সালে চাইবাসা ট্রেজারি মামলায় লালুর পাঁচ বছরের কারাদণ্ডের সাজা হয়। পরে সুপ্রিম কোর্ট লালুর জামিনের আর্জি মঞ্জুর করে। লালুর বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারির আরও তিনটি মামলা ঝুলছে। গতকাল দেওঘর ট্রেজারি মামলায় লালুকে তোলা হয় রাঁচির বিশেষ সিবিআই আদালতে। লালু বিচারককে বলেন, তিনি কোনও অন্যায় করেননি, একই সঙ্গে জানান, জেলে প্রচণ্ড ঠান্ডা। অন্য কারও সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয় না। শুনে বিচারক বলেন, এই তো আপনাকে আদালতে আনা হয়েছে, যাতে অন্যদের সঙ্গে দেখা করতে পারেন। আর যদি ঠান্ডা লাগে, হারমোনিয়াম বাজান বা তবলা, তাহলে আর শীত করবে না। কথোপকথন এতেই শেষ হয়নি। লালু পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে কিছু জানেন না বলে দাবি করলে বিচারক বলেন, আপনি ঘটনার সময় মুখ্যমন্ত্রী ছিলেন, অর্থ দফতরের দায়িত্বে ছিলেন। সময়মত ব্যবস্থা নেননি অথচ। দয়া করে আপনি যান। আজ আপনার শাস্তি ঘোষণার দিন নয়। লালু বলেন, স্যার আমি একজন আইনজীবী। জবাবে বিচারক বলেন, তাহলে জেলে গিয়ে ডিগ্রিটা করে নিন। এরপর লালু বলেন, স্যার মাথা ঠান্ডা থাকলে সব কিছু ঠিক হয়ে যায়। তাতে বিচারক বলেন, আমি কারও কথা শুনি না। আপনার শুভানুধ্যায়ীরা দূরদূরান্ত থেকে ফোন করছে আমাকে। আদালতে আসতে সমস্যা হলে লালুর জন্য ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করা যেতে পারে বলেও জানান তিনি। তাতে অবশ্য রাজি হননি লালু। জানান, তিনি আদালতেই আসবেন। শেষপর্যন্ত অবশ্য ভিডিও কনফারেন্সেরই ব্যবস্থা হয়।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget