এক্সপ্লোর

পশুখাদ্য কেলেঙ্কারি মামলা: সুপ্রিম কোর্টে জোর ধাক্কা লালুর, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা বহাল রেখে চলবে মামলা

নয়াদিল্লি:  পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। সিবিআইয়ের আর্জি মেনে লালুর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের ধারা বহাল রেখে মামলা চলার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। শুধু এই নির্দেশই বহাল রাখেনি শীর্ষ আদালত, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দেরিতে আবেদন জানানোয় সিবিআইকেও সুপ্রিম কোর্টের ভর্ত্সণার মুখে পড়তে হয়েছে। বিচারক তাঁর রায়ে বলেন, সিবিআই প্রধানের এই গুরুত্বপূর্ণ মামলাটি আরও ভালভাবে নজরে রাখা উচিত্ ছিল।  এই মামলার ওপর নজরদারির জন্যে একজন বিশেষ আধিকারিকও নিযুক্ত করা উচিত্ ছিল। ১৯৯৬ সালে বিহারে পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় লোপাট হয়েছিল প্রায় ৯৫০ কোটি টাকা৷ গবাদি পশুর খাদ্য কেনার নামে ভুয়ো বিল দেখিয়ে চাইবাসা ট্রেজারি থেকে ৯৬ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে৷ দেওঘর কোষাগার থেকেও টাকা সরানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় তত্‍কালীন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়৷ পটনা হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই৷ ২০০১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে রাঁচির বিশেষ সিবিআই আদালতে ওই মামলা স্থানান্তরিত করা হয়৷ ২০১৩ সালের অক্টোবরে এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় লালুকে পাঁচ বছর কারাদণ্ডে দণ্ডিত করে রাঁচির বিশেষ সিবিআই আদালত। নীতীশ কুমারের জোট সরকারের অন্যতম সদস্য হওয়ায় লালুর ওপর কোনও রকম সরকারি পদ ধরে রাখার ওপর  জারি হয় নিষেধাজ্ঞা। আপাতত জামিনে মুক্ত রয়েছেন লালু। এরপরই ঝাড়খণ্ড হাইকোর্ট দেওঘর কোষাগার থেকে টাকা লোপাটের অভিযোগে লালুপ্রসাদ আগেই সাজাপ্রাপ্ত এই যুক্তি দেখিয়ে তাঁকে চাইবাসা মামলা থেকে রেহাই দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় সিবিআই। প্রসঙ্গত, এই সমস্ত মামলাগুলিই লালুর মুখ্যমন্ত্রীত্ব কালে পশুখাদ্যকে ঘিরে যে হাজার কোটি টাকার প্রতারণা হয়েছিল সেটাকে কেন্দ্র করে শুরু হয়। ২০১৪ সালে ঝাড়খণ্ড হাইকোর্ট লালুর ওপর থেকে ভারতীয় দণ্ডবিধির দুর্নীতি দমন আইনে ১২০, ১২০ বি, ৪০৯, ৪২০, ৪৭১, ৪৭৭, ৪৭৭এ, ১৩(২) ধারা তুলে নেয়। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্টের সেকশন ৩০০ এবং ভারতীয় সংবিধানের আর্টিকেল ২২ অনুযায়ী, একব্যক্তি যদি কোনও অভিযোগে আগেই দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁকে সেই একই অভিযোগে অন্য মামলায় ফের দোষী সাব্যস্ত করা যাবে না।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget