এক্সপ্লোর

১০ হাজার টাকার বেশি বাতিল নোট রাখলে হতে পারে ৫০ হাজার বা তার বেশি জরিমানা

নয়াদিল্লি: বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যাঙ্কে  জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর। এর পর ১০ হাজার টাকার বেশি বাতিল নোট কাছে রাখা বা লেনদেন শাস্তিযোগ্য অপরাধ বলে ধরা হবে। কোনও ব্যক্তি নিজের কাছে সর্বোচ্চ ১০ টি বাতিল  ৫০০ ও ১০০০ টাকার নোট রাখতে পারবেন।এ বিষয়ে একটি অর্ডিন্যান্স জারির পরিকল্পনা করছে কেন্দ্র। আগামী ৩০ ডিসেম্বরের আগেই ওই অর্ডিন্যান্স জারি হতে পারে বলে সূত্রের খবর। নির্ধারিত সীমার বেশি পুরানো টাকা রাখলে শাস্তি কী হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, এক্ষেত্রে কম করে ৫০ হাজার টাকা  বা যত বেআইনি অর্থ থাকবে তার পাঁচগুণ জরিমানা  হতে পারে। এক্ষেত্রে যে জরিমানা সবচেয়ে বেশি হবে, সেটাই কার্যকর করা হবে। স্থানীয় ম্যাজিস্ট্রেট এই মামলার শুনানি করবেন এবং শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অর্ডিন্যান্সে রিজার্ভ ব্যাঙ্কের সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস-এর সুপারিশগুলি অন্তর্ভূক্ত থাকবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, ৩০ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্কে বাতিল নোট জমা না দেওয়া গেলে পরবর্তী সময়ে তা সরাসরি রিজার্ভ ব্যাঙ্কে জমা দিতে হবে। এক্ষেত্রে ছাড়ের সময়সীমা পরে জানানো হবে। উল্লেখ্য কালো টাকা ও জাল নোট মোকাবিলায় গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল। এর পর ব্যাঙ্কে বাতিল নোটে প্রচুর টাকা জমা পড়েছে। কিন্তু এখনও অনেক টাকাই জমা পড়েনি। গত ১৩ নভেম্বর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিল, বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোটে যে ১৫.৪৪ লক্ষ কোটি টাকা ৮ নভেম্বর প্রধানমন্ত্রীর নোট বাতিলের দিন বাজারে চালু ছিল, তার ৮০ শতাংশ অর্থাত্ ১২.৪৪ লক্ষ কোটি টাকা জমা পড়েছে। অর্থনাতিবিদদের অনুমান, নির্ধারিত ৩০ ডিসেম্বর সময়সীমা পর্যন্ত ১৩ থেকে ১৩.৫০ লক্ষ কোটি টাকা জমা পড়বে ব্যাঙ্কগুলিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget