এক্সপ্লোর

সহমতের ভিত্তিতে বিবাহবিচ্ছেদের আর্জিতে ছয় মাসের সময়সীমা বাধ্যতামূলক নয়, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি:  বিবাহবিচ্ছেদের মামলায় বিশেষ আইনি জটিলতার অবসান ঘটাল সুপ্রিম কোর্ট।স্বামী-স্ত্রীর পারস্পরিক সহমতের ভিত্তিতে বিবাহবিচ্ছেদের আবেদন জানানোর পর ছয়মাস অপেক্ষার সময়সীমা  বাধ্যতামূলক নয় বলে জানাল সু্প্রিম কোর্ট। আদালত বলেছে, উদ্দেশ্যহীন বৈবাহিক জীবন টিকিয়ে রাখা ও সংশ্লিষ্ট পক্ষগুলির যন্ত্রনা দীর্ঘায়িত করাটা সম্পূর্ণ অর্থহীন। এজন্য হিন্দু বিবাহ আইনের ধারা ১৩ বি (২) বাধ্যতামূলক নয় বলে আদালত মন্তব্য করেছে। এই ধারাতেই বলা হয়েছে, স্বামী ও স্ত্রীর সহমতের ভিত্তিতে বিবাহবিচ্ছেদের আর্জি পারিবারিক আদালতে জানানোর দ্বিতীয় মোশনের জন্য ছয়মাস অপেক্ষা করতে হবে। স্বামী ও স্ত্রীর মধ্যে মনোমালিন্যর অবসানের একটা সুযোগ দিতেই ওই সময়পর্বের সংস্থান আইনে রাখা হয়েছে। আদালত বলেছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ছয়মাস অপেক্ষার সময়সীমা দেওয়া হবে কিনা, তা সংশ্লিষ্ট দায়রা বিচারকের ওপরই নির্ভর করবে। বিচারক চাইলে বিশেষ পরিস্থিতিতে ওই সময়পর্বর আগেই বিবাহবিচ্ছেদের নির্দেশ দিতে পারেন। সুপ্রিম কোর্ট বলেছে, বিবাহ টিকিয়ে রাখার সর্বতো চেষ্টা করতে হবে। কিন্তু কোনও দম্পতির যদি মিলনের সম্ভাবনা আদৌ না থাকে তাহলে এ বিষয়ে বিচারক বিবেচনা অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন। সুপ্রিম কোর্ট আরও বলেছে, যে ক্ষেত্রে কোনও দম্পতি তাঁদের ক্ষতিপূরণ ও সন্তানের রক্ষণাবেক্ষন সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সেক্ষেত্রে ছয়মাসের এই সময়সীমায় ছাড় দেওয়া যেতে পারে। দিল্লির এক দম্পতির আর্জির ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। ওই দম্পতি তাঁদের আবেদনে বলেন, তাঁর আট বছর ধরে আলাদাভাবে বসবাস করছেন এবং তাঁদের সম্পর্ক শুধরানোর কোনও সম্ভাবনা নেই। এজন্য তাঁরা ওই ছয় মাসের সময়সীমার ছাড় দেওয়ার আর্জি জানান।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Madan Mitra :
Chandrima Bhattacharya | তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ ছাড়লেন চন্দ্রিমা | ABP Ananda LIVE
Fake Birth Certificate: বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ!
Ramkrishna Mission: ছাত্র মৃত্যুতে উত্তাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বিক্ষোভ অভিভাবকদের
Nabanna: পেনশনভোগীদের ৭ বছরের এরিয়ারের টাকা দেবে রাজ্য সরকার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget