এক্সপ্লোর
হাফিজ ছাড়া পাওয়ায় পাকিস্তানকে অসন্তোষের কথা জানাল ফ্রান্স

নয়াদিল্লি: মুম্বই হামলার মূল চক্রী জামাত-উদ-দাওয়ার মাথা বাফিজ সইদ গৃহবন্দীত্ব থেকে ছাড়া পাওয়ায় এবার পাকিস্তানকে নিজেদের অসন্তোষের কথা জানাল ফ্রান্স। এর আগে আমেরিকা এ বিষয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করে অবিলম্বে হাফিজের গ্রেফতারি ও বিচারের দাবি জানিয়েছে। এই কুখ্যাত সন্ত্রাসবাদীর বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া না হলে তার প্রভাব পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এবার একইভাবে পাকিস্তানের কাছে অসন্তোষের কথা জানাল ফ্রান্স। দিল্লির ফরাসি কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার আওতায় থাকা কোনও সংগঠনের প্রধানের ছাড়া পাওয়া নিয়ে ফ্রান্স পাকিস্তানের কাছে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছে।
Before You Go
Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















