এক্সপ্লোর

চা থেকে থালি- আগামী বছর থেকে দূরপাল্লার ট্রেনে খাবারের দাম বাড়ছে

নয়াদিল্লি: দূরপাল্লার ট্রেনে বসে গরম চায়ের ছ্যাঁকায় জিভ আরও একটু বেশি জ্বলতে চলেছে। আগামী বছর থেকে চা থেকে খাবার- সব কিছুর দামই ৩০-৫০ শতাংশ বাড়ছে। মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে খাবারের দাম বাড়াতে চলেছে রেলওয়ে বোর্ড। রয়েছে নতুন চালু হওয়া জিএসটির চাপও। এছাড়া দুর্গা পুজো, দীপাবলীর মত উৎসবের সময় রেল ট্রেনভাড়া বাড়ানোর কথা বাড়ছে। আবার অপ্রচলিত সময়ে সফর করলে, তুলনামূলকভাবে অপরিচিত কোনও পথের টিকিট কাটলে বা প্যান্ট্রি পরিষেবা না থাকা ট্রেনে চড়লে টিকিটের দাম কম পড়তে পারে। শেষবার দূরপাল্লার ট্রেনে খাবারের দাম বাড়ানো হয় ২০১২-য়। তার ৬ বছর পর আবার বাড়তে চলেছে দাম। রেলওয়ে বোর্ডের পর্যটন ও ক্যাটারিং বিভাগ নতুন দামের তালিকাও তৈরি করে ফেলেছে, বোর্ডের ফিনান্স ডিরেক্টরেটদের কাছে পৌঁছে গিয়েছে সংশোধিত দামের তালিকা। জানা গিয়েছে, জিএসটি চালু হওয়ার পর রেলে খাবার সরবরাহকারীদের পক্ষে আগের দামে খাবার দেওয়া অসম্ভব হয়ে উঠেছে। স্টেশনে যে সব খাবার বিক্রি হয় তার ওপর বসে ৫ শতাংশ জিএসটি, ট্রেনে সরবরাহ খাবারের ওপর জিএসটি বসে ১৮ শতাংশ। তাই এখনকার দামে পুরনো গুণমানের খাবার সরবরাহ সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে তারা। রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট রেল কর্তারা আলোচনা করেছেন। রেল জানিয়ে দিয়েছে, আগামী বছরের কোনও সময় তারা খাবারের দাম ৩০-৫০ শতাংশ বাড়িয়ে দেবে। ঘটনা হল, বাজারের থেকে অনেক সস্তায় খাবার দেয় রেল। চায়ের দাম ৭ টাকা, রুটি, মাখন, কাটলেটের নিরামিশ প্রাতঃরাশ মাত্র ৩০ টাকা। রুটি, মাখন, ওমলেটের আমিষ প্রাতঃরাশের দাম ৩৫ টাকা মাত্র। জলের বোতলের দাম ১৫ টাকা, নিরামিষ ও আমিষ থালির দাম ৫০ ও ৫৫ টাকা করে। যদিও যাত্রীরা এই দামে কখনওই খাবার পান না, কারণ সংশ্লিষ্ট খাবার সরবরাহ সংস্থা দাম অনেকটাই বেশি ধরে নেয়। এ নিয়ে নিয়মিত রেলের কাছে অসংখ্য অভিযোগ জমা পড়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget