এক্সপ্লোর

অভিযুক্তদের ক্রমাগত হুমকি, আত্মঘাতী গণধর্ষিতা কিশোরী

বাগপট: চার মাস আগে চারজন মিলে তাকে গণধর্ষণ করে। তাতেও ক্ষান্ত হয়নি অত্যাচারীদের পাশবিকতা। নির্যাতিতকে ক্রমাগত হুমকি দেওয়া হত বলে অভিযোগ।

যার জেরে, নিজের জীবন শেষ করে দেওয়াটাই ঠিক বলে মনে হয় বছর পনেরোর কিশোরীর। অবশেষে, এদিন আত্মঘাতী হয় নির্যাতিতা। প্রথমে পুলিশ ঘটনাটিকে স্রেফ আত্মহত্যার ঘটনা বলে শুরু করলেও, পরে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে নতুন তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

খবরে প্রকাশ, চার মাস আগে কিশোরীকে অপহরণ করে অভিযুক্তরা। পাঁচদিন পর কিশোরীকে অচৈতন্য অবস্থায় রমলা পুলিশ স্টেশনের কাছে থেকে উদ্ধার করা হয়। জ্ঞান ফিরলে, কিশোরী জানায়, একটি ঘরে বন্ধ করে রেখে তার ওপর লাগাতার পাশবিক অত্যাচার চালিয়েছে ওই পাঁচ জন।

কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে পুলিশ। সেই সময় অভিযুক্তদের গ্রেফতার করা হয়। কিন্তু, অভিযুক্তপক্ষের ক্রমাগত চাপের কাছে নতিস্বীকার করে অভিযোগ প্রত্যাহার করে নির্যাতিতার পরিবার। ফলে, ছাড়া পেয়ে যায় অভিযুক্তরা।

নির্যাতিতার পরিবারের দাবি, এরপর থেকেই ফের তাদের ক্রমাগত হুমকি দিত অভিযুক্তরা। তারা জানায়, গত শুক্রবার, কিশোরীকে ফের ধর্ষণ করার হুমকি দেয় অভিযুক্তরা। বিষয়টি মাকে জানায় নির্যাতিতা। কিন্তু, পুলিশের কাছে যাওয়ার আগেই নির্যাতিতা আত্মঘাতী হয়।

এই ঘটনা প্রকাশ পেতেই, নড়েচড়ে বসে পুলিশ। পাঁচ অভিযুক্ত—সোনু, মোনু, রোহিত, সাগর ও পাপ্পুকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, কর্তব্যে গাফিলতির জন্য রমলা থানার ইন-চার্জ শরদ তিলারাকে সাসপেন্ড করেছেন জেলা পুলিশ সুপার। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget