এক্সপ্লোর

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড:সিট গঠন করে তদন্তের নির্দেশ সিদ্দারামাইয়ার

বেঙ্গালুরু:  প্রবীণ সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের  তদন্তে  সিট গঠনের নির্দেশ কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার। জানা গিয়েছে, সিটের প্রধান হিসেবে থাকবেন আইজি স্তরের একজন অফিসার। তাঁর অধীনেই পুরো ঘটনার তদন্ত হবে। গৌরী লঙ্কেশ পত্রিকে নামে কন্নড় সাপ্তাহিক ট্যাবলয়ে়ডের সম্পাদক পদে ছিলেন প্রবীণ এই সাংবাদিক ও সমাজকর্মী গৌরী লঙ্কেশ। গতকাল সন্ধেবেলা বেঙ্গালুরু পশ্চিমে অজ্ঞাতপরিচয়ের তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে গৌরীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গেরুয়া শিবিরের কট্টর সমালোচক হিসেবে সবাই চিনতেন গৌরীকে। তাঁর এই আকস্মিক হত্যার ঘটনায় সমাজকর্মী থেকে সারা দেশের সাংবাদিকদমহল সকলেই প্রতিবাদে সরব। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, দিন কয়েক আগেই তাঁর সঙ্গে দেখা করেন গৌরী। সেই সময়ও তিনি কোনও হুমকির আশঙ্কা তাঁর কাছে প্রকাশ করেননি বলে জানান সিদ্দারামাইয়া। এই হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত, সাংবাদিক বৈঠকে দাবি মুখ্যমন্ত্রীর। বিভিন্ন ডানপন্থী সংগঠনের কার্যকলাপের বিরুদ্ধে সরব গৌরীর মৃত্যুর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং সাংবাদিকরা কর্নাটকের যুক্তিবাদী লেখক এম এম কালবুর্গি হত্যার মিল খুঁজে পাচ্ছেন। যদিও এখনও এই দুটি হত্যাকাণ্ডের মধ্যে যোগ থাকার কোনও প্রমাণ হাতে পায়নি কর্ণাটক পুলিশ, দাবি রাজ্যের মুখ্যমন্ত্রীর। আপাতত দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই দুই ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে গৌরী বিরোধী পোস্ট লেখার অভিযোগ রয়েছে। প্রবীণ সাংবাদিকের হত্যার যেন সঠিক তদন্ত হয় এবং লঙ্কেশ পরিবার সুবিচার পান। সিদ্দারামাইয়া সরকারকে নিশ্চিত করতে বলেছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। অভিযুক্তদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন রাহুল। গৌরী হত্যাকাণ্ডকে গণতন্ত্রের হত্যা বলে প্রতিবাদে সরব গোটা দেশ। এইমুহূর্তে সাংবাদিকের বাড়ির গেটের কাছে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। গৌরীর বাড়ির পাশে থাকা অন্য প্রতিবেশীরা জানিয়েছেন, তাঁরা আচমকা মঙ্গলবার রাত আটটা নাগাদ বাজি ফাটার মতো আওয়াজ পান। তারপরই বাড়ির বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় প্রবীণ সাংবাদিককে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget