এক্সপ্লোর

সঙ্গে জাল ভিসা, উত্তরপ্রদেশে অশান্তিতে জড়িয়ে পড়া জার্মান নাগরিককে গ্রেফতার করল পুলিশ

লখনউ: উত্তরপ্রদেশের সোনেভদ্র জেলার রবার্টসগঞ্জ রেল স্টেশনে রেল কর্মীর সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়া জার্মান নাগরিককে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, ওই জার্মানের কাছে জাল ভিসা রয়েছে। হোলগার এরিক মিস নামে বার্লিনের ওই বাসিন্দা ৩ তারিখ ঝামেলায় জড়িয়ে পড়েন রবার্টসগঞ্জের রেল কর্মী আমন কুমারের সঙ্গে। এরপর তিনি ২ পুলিশকর্মীকে লাঠি হাতে আক্রমণ করেন বলে অভিযোগ। সোনেভদ্র পুলিশ জানিয়েছে, ওই জার্মানের ট্যুরিস্ট ভিসা নেই, যেটা রয়েছে তা জাল ভিসা। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে। আমন কুমার অভিযোগ করেন, এরিককে তিনি ওয়েলকাম টু ইন্ডিয়া বলে স্বাগত জানালে জবাবে তাঁকে ঘুষি মারেন এরিক। যদিও এরিকের দাবি, আমনই তাঁকে মারধর করেন। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছে। পুলিশ জানিয়েছে, ওই রেলকর্মী নাকি এরিককে তাঁর শরীর কেমন জিজ্ঞেস করেন, তাতে চটে গিয়ে তাঁকে মারতে শুরু করেন তিনি। জবাবে হাত চালান আমনও। দুজনেরই ডাক্তারি পরীক্ষা হয়েছে। ওই জার্মানের আচমকা রেগে যাওয়ার সমস্যা থাকতে পারে বলে মনে করছে পুলিশ, হয়তো ডিপ্রেশনেও ভুগছেন। কারণ যেভাবে রেলকর্মীর সঙ্গে মারামারির পর তিনি পুলিশ কনস্টেবলদেরও মারধর করেন তা স্বাভাবিক নয় বলে মনে করছে তারা। এরিকের বিরুদ্ধে অভিযোগ অবশ্য এই প্রথম নয়। ৫ জুলাই হিমাচল প্রদেশের কুলুতে ১ ব্যক্তির ওপর তিনি ধারালো অস্ত্র হাতে হামলা চালান। তখনও তাঁর বিরুদ্ধে দায়ের হয় এফআইআর। কুলুর আদালতে তাঁর পাসপোর্ট ও ভিসা জমা রয়েছে।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget