এক্সপ্লোর
দিল্লিতে ফের চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার ৩

নয়াদিল্লি: দিল্লিতে ফের চলন্ত গাড়িতে গণধর্ষণ। দক্ষিণ-পূর্ব দিল্লির অমর কলোনি এলাকায় গতকাল রাতে ঘটনাটি ঘটে। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বছর ২১-এর এক তরুণীকে তিন যুবক চলন্ত গাড়িতে গণধর্ষণ করে বলে অভিযোগ। রাত ১১টা নাগাদ তরুণীই পুলিশকে ফোন করে খবর দেন। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই তরুণীর দাবি, মাসখানেক আগে কাজের খোঁজে তিনি দিল্লি আসেন। কিছুদিন আগে আলাপ হন আরিফ নামে এক যুবকের সঙ্গে। অভিযোগ, গতকাল ইন্টারভিউয়ের নাম করে আরিফ তরুণীকে ডেকে পাঠায়। এরপর আরও দুজনকে সঙ্গে নিয়ে চলন্ত গাড়িতে ওই যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত গাড়িচালক আরিফ, পার্কিং কর্মী মেহেরবান ও বিজয় নামে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ব্যবসা-বাণিজ্যের

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















