এক্সপ্লোর

বিশ্ব আর্থিক স্বাধীনতা সূচকে ভারত ২৬ ধাপ পিছিয়ে নেমে এল ১০৫ তম স্থানে

আন্তর্জাতিক আর্থিক স্বাধীনতা সূচক ২০২০-র তালিকায় ভারত গত বছরের তুলনায় ২৬ ধাপ পিছিয়ে নেমে এসেছে ১০৫ তম স্থানে। এই রিপোর্ট যৌথভাবে প্রকাশ করেছে কানাডার ক্যাটো ইনস্টিটিউট ও ফ্রেজার ইন্সস্টিটিউট।

নয়াদিল্লি: আন্তর্জাতিক আর্থিক স্বাধীনতা সূচক ২০২০-র তালিকায় ভারত  গত বছরের তুলনায় ২৬ ধাপ পিছিয়ে নেমে এসেছে ১০৫ তম স্থানে। এই রিপোর্ট যৌথভাবে প্রকাশ করেছে  কানাডার ক্যাটো ইনস্টিটিউট ও ফ্রেজার ইনস্টিটিউট  । ভারতে এই সূচক প্রকাশিত হয়েছে দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর সিভিল সোসাইটির সঙ্গে হাত মিলিয়ে। কোনও দেশে আর্থিক স্বাধীনতা কতটা তার পরিমাপই এই রিপোর্টের উদ্দেশ্য। ১৬২ দেশ ও অঞ্চলের সঙ্গে তুলনার ভিত্তিতে কোনও দেশের আর্থিক স্বাধীনতার পরিমাপ করা হয় বিভিন্ন নীতি ও প্রতিষ্ঠানগুলির কার্যকলাপ বিশ্লেষণের মাধ্যমে।  রিপোর্টে ব্যক্তিগত পছন্দের পর্যায়, বাজারে প্রবেশের দক্ষতা, ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তির নিরাপত্তা, আইন-শৃঙ্খলা সহ কিছু বিষয় বিবেচনায় রাখা হয়। ১০-র মাপকাঠিতে এই বিশ্লেষণ করা হয়। ১০-র কাছাকাছি নম্বর থাকলে সংশ্লিষ্ট দেশে আর্থিক স্বাধীনতার পর্যায় উঁচুতে রয়েছে বলে ধরে নেওয়া হয়। গত বছরের আর্থিক স্বাধীনতা সূচকে ভারতের স্থান ছিল ৭৯ তম। এবার ২৬ ধাপ নেমে গিয়েছে ভারত। ২০১৮-র তথ্যভিত্তিক এই রিপোর্ট অনুসারে, সরকারের আয়তন, বিচার ব্যবস্থা , ব্যবসা. সম্পত্তির অধিকার, বিশ্বজুড়ে বাণিজ্য সংক্রান্ত স্বাধীনতা, আর্থিক নিয়ন্ত্রণ ও শ্রমের মতো মাপকাঠিগুলিতে ভারতের পরিস্থিতির সামান্য অবনতি ঘটেছে। রিপোর্টে বলা হয়েছে, ভারতে আর্থিক স্বাধীনতার বৃদ্ধির বিষয়টি  বাজার সংক্রান্ত বিষয়ে  আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আরও বেশি উদারীকরণ সহ  পরবর্তী প্রজন্মের সংস্কারের ওপর নির্ভর করেছে। সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে হংকং ও সিঙ্গাপুর। তাদের স্কোর যথাক্রমে ৮.৯১ ও ৮.৭১।  এছাড়াও সামনের সারিতে রয়েছে নিউজিল্যান্ড, সুইতজারল্যান্ড, আমেরিকা, আয়ারল্যান্ড, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও মরিশাসের মতো দেশ। তালিকায় সর্বনিম্ন দশটি স্থানে যে দেশগুলি রয়েছে, সেগুলি হল ইরাক, কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, সিরিয়া, অ্যাঙ্গোলা, আলজেরিয়া, সুদান, লিবিয়া  ও সবার শেষে ভেনেজুয়েলা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget