এক্সপ্লোর

কংগ্রেস এগিয়ে, তবু গোয়া ত্রিশঙ্কুর পথে

পানাজি: বিজেপিকে হঠিয়ে গোয়ায় বৃহত্তম দল হিসেবে উঠে এল কংগ্রেস। ত্রিশঙ্কু বিধানসভায় শেষমেশ সরকার গড়বে কারা? সেটাই এখন দেখার। নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপি শাসিত এই রাজ্যে তাদের হঠিয়ে এবার বৃহত্তম দল হিসেবে উঠে এল কংগ্রেস। হেরে গেলেন মুখ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পারসেকরও। ৪০ আসনের গোয়া বিধানসভায় ১৭টি আসনে জয়ী কংগ্রেস। ১৩টি আসনে জয়ী বিজেপি। গোয়া ফরওয়ার্ড পার্টি ও মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি জয়ী ৩টি করে আসনে। এনসিপি প্রার্থী জিতেছেন একটি আসনে। নির্দল প্রার্থী ৩টি আসনে। উল্টোদিকে এবার গোয়ায় ব্যাপক প্রচার চালিয়েছিল আম আদমি পার্টি। কিন্তু ভোটের ফলে দেখা যাচ্ছে, ধুয়ে মুছে গিয়েছে তারা। কোনও সিটে এগিয়ে নেই, বিশ্রীভাবে হেরেছেন তাদের মুখ্যমন্ত্রী পদ প্রার্থী এলভিস গোমেজও। কানকোলিম আসন থেকে জামানত বাজেয়াপ্ত হতে চলেছে তাঁর। গোয়ায় কিছুদিন আগে আরএসএসের একটা অংশ সংগঠনের বিরুদ্ধে বিদ্রোহ করে। মনোহর পর্রীকরকে দিল্লি নিয়ে এসে যাঁকে মুখ্যমন্ত্রী করা হয়, সেই লক্ষ্মীকান্ত পার্সেকরকে জনতা গ্রহণ করেনি। সম্ভবত সেই অসন্তোষই চেহারা নিল এবারের বিধানসভা ভোটে। খোদ মুখ্যমন্ত্রী হেরেছেন তো বটেই, বিজেপির আসনও কমতে চলেছে উল্লেখযোগ্যভাবে। বিজেপি এখনও দাবি করছে, গোয়ায় তারাই সরকার গড়বে। এখন গোয়ায় কংগ্রেস বা বিজেপি যে-ই সরকার গড়ুক না কেন, সেক্ষেত্রে আঞ্চলিক দলগুলির সমর্থন প্রয়োজন হবে। ২০১২ সালের বিধানসভা ভোটে বিজেপি ২১টি আসনে জিতে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছিল। কংগ্রেস জয়ী হয় ৯টি আসনে। গোয়া বিকাশ পার্টি ২টি এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি ৩টি আসনে জয়ী হয়। নির্দলরা জয়ী হয় ৫টি আসনে। এবার কংগ্রেস বৃহত্তম দল হিসেবে উঠে আসার পর কী হবে? আঞ্চলিক দলের সমর্থনে গোয়ার সমীকরণ কী হবে? সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget