এক্সপ্লোর

বাদল অধিবেশনের আগে বিরোধীদের সহযোগিতা চাইতে মনমোহন সিংহের দ্বারস্থ পীযূষ গয়াল

নয়াদিল্লি: শাসক-বিরোধী তরজায় কার্যত অচল ছিল গোটা বাজেট অধিবেশন। থমকে গিয়েছে বহু বিল। নষ্ট হয়েছে সময়। আগামী জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন।

এই পরিস্থিতিতে সংসদ সচল রাখতে শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে সাক্ষাত করলেন কেন্দ্রীয় সংসদ-বিষয়ক প্রতিমন্ত্রী পীযূষ গয়াল। সংসদের স্বাভাবিক কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, প্রবীণ কংগ্রেস নেতার দ্বারস্থ হয়ে তাঁর দলের সহযোগিতার আর্জি জানালেন তিনি।

প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন। চলবে ১০ অগাস্ট পর্যন্ত। মোদী সরকারের কাছে আসন্ন অধিবেশন  অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অধিবেশনে তিন তালাক বিল সহ বহু গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার কথা।

গয়ালের দাবি, এই প্রেক্ষিতে বিরোধীদের সহযোগিতা পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানান, তিনি কংগ্রেসের প্রতিনিধি স্বরূপ মনমোহন সিংহের কাছে বাদল অধিবেশনের সুষ্ঠু পরিচালনার জন্য আহ্বান করেন।

গয়াল জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী তাঁর আর্জিতে সাড়া দিয়েছেন। বিরোধী দলগুলির উদ্দেশ্যে সরকার যে আহ্বান করার উদ্যোগ নিয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন মনমোহন। বলেছেন, সংসদ যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, তার জন্য সরকার ও বিরোধী—উভয়পক্ষকেই দায়িত্ব নিতে হবে।

গত অধিবেশন কার্যত ভেস্তে গিয়েছে স্মরণ করে এদিন পরিসংখ্যান পেশ করেন গয়াল জানান, লোকসভায় কাজ হয়েছে ৪ শতাংশ এবং রাজ্যসভায় ৮ শতাংশ। তিনি বলেন, বাদল অধিবেশনে ১৮ দিন বসবে সংসদ। লোকসভায় ৬৮টি বিল পেশ করা হবে, যার মধ্যে ১২টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, রাজ্যসভায় ৪০টি বিল পেশ করা হবে, যার মধ্যে ৯টি গুরুত্বপূর্ণ।

গয়ালের মতে, এটা একে অপরের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ তোলার সময় নয়। উভয় পক্ষেপ উচিত একসঙ্গে কাজ করে সংসদীয় অধিবেশনকে সফল করে তোলা। তিনি জানান, একই আহ্বান নিয়ে অন্যান্য বিরোধী দলের সঙ্গেও কথা বলবেন তিনি।

সংসদ-বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানান, তিন তালাক বিল লোকসভায় পাশ হলেও আটকে রয়েছে রাজ্যসভায়। সেটি পাশ করানোই এখন সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে কেন্দ্রীয় সরকার। এছাড়া, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য জাতীয় কমিশনকে সাংবিধানিক মর্যাদা, মেডিক্যাল শিক্ষার জাতীয় কমিশন বিল এবং রূপান্তরকামী বিলও পেশ করা হবে। পাশাপাশি, ৬টি অর্ডিন্যান্সও পেশ করা হবে।

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget