এক্সপ্লোর

রিলায়েন্স কমিউনিকেশন বন্ধ করতে চলেছে ওয়্যারলেস ব্যবসা? কাজ হারাবেন প্রায় ১২০০ কর্মী

মুম্বই:  রিলায়েন্স কমিউনিকেশনে কর্মরত প্রায় ১২০০ কর্মীর কপালে চিন্তার ভাঁজ। কারণ, মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে অনিল অম্বানির সংস্থা রিলায়েন্স কমিউনিকেশনের তরফে জানানো হয়, আগামী মাসের মধ্যেই তাঁরা তাঁদের ওয়্যারলেস ব্যবসার বেশিরভাগটা বন্ধ করে দেবেন। এরফলে কাজ হারাতে পারেন প্রায় ১২০০ কর্মী। মঙ্গলবার সংস্থার তরফে জানানো হয়েছে, নভেম্বর মাসের ৩০ তারিখই তাঁদের সংস্থায় শেষ দিন। এই ঘোষণার পর কার্যত তাঁরা বিপর্যস্ত, কারণ, এইমুহূর্তে বাজারে তেমন কোনও ভাল বিকল্প চাকরিও নেই, মত বিশেষজ্ঞদের। মানব সম্পদ দফতরের তরফে দাবি করা হয়েছে, সবচেয়ে সমস্যায় পড়বেন আট বছর বা তার বেশি অভিজ্ঞতা রয়েছে যাঁদের সেই সমস্ত কর্মীরা। সমস্যায় পড়বেন জুনিয়র-লেভেল কর্মীরাও। কারণ, বাজার আরও ছোট হয়ে আসবে। এই পরিস্থিতিতে নতুন চাকরি পাওয়া কার্যত কঠিন হয়ে যাবে। এই ক্ষেত্রে বিশেষজ্ঞ এক ব্যক্তি জানিয়েছেন, এইমুহূর্তে কর্মীদের চাকরির প্রোফাইল বা পে-প্যাকেজের দিকে তেমন নজর না দিয়ে, চাকরি পেলেই নিয়ে নেওয়া উচিত। কয়েকজনকে ই-কমার্স বা লজিস্টিক ইন্ডাস্ট্রিতে পাঠানো হলেও, বেশিরভাগের হাতেই কোনও চাকরি থাকবে না। স্টাফিং ফার্ম টাইমলিজ সার্ভিসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের দাবি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁদের কাছে আর.কমের কর্মীদের প্রচুর সিভি আসবে বলে তাঁদের ধারণা। তবে সংস্থার এই পরিবর্তন সম্পর্কে সজাগ এক সূত্রের দাবি, রিলায়েন্স কমের তিন হাজার কর্মীর মধ্যে হাজার থেকে ১২০০ কর্মী চাকরি হারাবেন এর প্রভাবে। তবে শুধু চাকরি যাবে না, রিলায়েন্স কমিউনিকেশনের কর্মীরা তাঁদের নভেম্বরের মাইনে পাবেন আরও এক থেকে দেড় মাস দেরিতে। তবে সেখানকার কর্মীদের ওপর এতদিন যে নিষেধাজ্ঞা ছিল রিলায়েন্স জিও ইনফোকমে তাঁরা যোগ দিতে পারবেন না, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget