এক্সপ্লোর

এসকর্ট পরিষেবা! ২৪০টি ওয়েবসাইট নিষিদ্ধ করল কেন্দ্র

নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষজ্ঞ কমিটির সুপারিশক্রমে এসকর্ট পরিষেবা দেওয়ার অভিযোগে ২৪০টি ওয়েবসাইট নিষিদ্ধ করল সরকার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের ওই ওয়েবসাইটগুলি ব্লক করার নির্দেশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের এক কর্তা। ইন্টারনেট থেকে অশালীন, কুরুচিকর কনটেন্ট বা বিষয়বস্তু বাদ দেওয়ার লক্ষ্যেই এহেন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকারি নির্দেশে বলা হয়েছে, ওয়েবসাইটগুলি ব্লক না হলে ২০০৯-এর তথ্য প্রযুক্তি নিয়মাবলীর আওতায় কড়া সাজার মুখে পড়বে সার্ভিস প্রোভাইডাররা। একটি সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশের ফলে নিষিদ্ধ হতে চলেছে pinkysingh.com, jasmineescorts.com, onlyoneescorts.com, payalmalhotra.in, localescorts.in, pearlpatel.in, kavyajain.in, xmumbai.in, shimi.in and anchu.in,-এমন একাধিক ওয়েবসাইট। যদিও এহেন সরকারি পদক্ষেপ দিশাহীন বলে মন্তব্য করেছে শিল্প মহলের একটি সূত্র। একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সংস্থার এক কর্মকর্তা বলেছেন, সব ওয়েবসাইটের কনটেন্ট বা বিষয়বস্তু ব্লক করা যায় না। বিষয়টির প্রযুক্তিগত জটিলতার দিকটি ভাল করে খতিয়ে না দেখেই দুম করে নির্দেশ জারি করা হল। নিষিদ্ধ হওয়ার পরও নাম বা লিঙ্ক সামান্য বদলেই নতুন করে কাজ করতে পারে যে কোনও ওয়েবসাইট। আরেকটি সূত্রের বক্তব্য, গোড়া থেকেই হোঁচট খাবে এহেন প্রক্রিয়া। একটি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ১০টি নতুন ওয়েবসাইট, আলাদা নামে খুলে যাবে। এমনকী শুধু একটা অক্ষর বদলে ফেলে একই নাম রেখে দেওয়া যায়। কয়েক মিনিটের ব্যাপার এটা। তিনি এও বলেন, ওয়েবসাইটে এ ধরনের পরিষেবা পাওয়ার অনেক মোবাইল নম্বর দেওয়া থাকে যেগুলির ওপর নজরদারি চালিয়ে অপরাধীদের ধরা যায়। শিল্প মহল সূ্ত্রে জানা গিয়েছে, এসকর্ট পরিষেবা দেওয়া ওয়েবসাইটগুলির বেশিরভাগেরই কোনও না কোনওভাবে মুম্বইয়ের যোগসূত্র আছে। ওই কর্মকর্তা এও বলেন, সরকারকে সংবাদপত্রে এসকর্ট পরিষেবার বিজ্ঞাপনও বন্ধ করতে উদ্যোগ নিতে হবে। একটি অত্যন্ত বাস্তব সমস্যা মোকাবিলায় সরকারের পূর্ণ সদিচ্ছা দেখা যাচ্ছে না। তাছাড়া আমার অনুমান, শুধু ভারতীয় ওয়েসবসাইটগুলিকেই বন্ধ করতে বলা হয়েছে। গত বছরই সরকার প্রাপ্তবয়স্ক, পর্নোগ্রাফির কনটেন্ট আছে, এই কারণে ৮৫৭টি ওয়েবসাইট ব্লক করেছিল। কিন্তু নানা মহলের তীব্র সমালোচনার মুখে সংশ্লিষ্ট নির্দেশ খতিয়ে দেখে শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলেই নেওয়া হয়। অভিযোগ ওঠে, ইন্টারনেট সেন্সরশিপ চালু করছে সরকার।    

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব২: RG Kar-কাণ্ডে বদল নমুনা,কাঠগড়ায় কে? কমিশনে দরবার ঋতব্রত-শিবিরের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(২.৭.২৬) পর্ব ১: গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, জালে দেবরাজ! জেরার মুখে অদিতিও | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget