এক্সপ্লোর

গোবর-গোমূত্র উপকারের বিজ্ঞানসম্মত গবেষণা, কেন্দ্রের নতুন প্যানেলে একাধিক ভিএইচপি, আরএসএস সদস্য

নয়াদিল্লি: পঞ্চগব্য নামে পরিচিত গোবর, গোমূত্র, দুধ, দই ও ঘিয়ের উপকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করার লক্ষ্যে গবেষণার জন্য একটি বিশেষ প্যানেল গঠন করল কেন্দ্রীয় সরকার। ১৯ সদস্যের এই প্যানেলে রাখা হয়েছে আরএসএস ও বিশ্বহিন্দু পরিষদের সহযোগী সংগঠন বিজ্ঞান ভারতী ও গো-বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্রের তিন সদস্যকে। প্যানেলের প্রধান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী হর্ষবর্ধন। পুষ্টি, স্বাস্থ্য ও কৃষিতে পঞ্চগব্যের উপকারিতার স্বপক্ষে প্রমাণ খোঁজার জন্য বিভিন্ন প্রকল্প নির্বাচন করবে এই প্যানেল। ‘ন্যাশনাল স্টিয়ারিং কমিটি’- নামে এই প্যানেলে রাখা হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক, বায়োটেকনলজি মন্ত্রক, নতুন ও অপ্রচলিত শক্তি মন্ত্রকের সচিবদের। এছাড়াও আছেন আইআইটি দিল্লির ডিরেক্টর ভি রামগোপাল রাও, অধ্যাপক ভি কে বিজয় ও সিএসআইআর-এর প্রাক্তন ডিরেক্টর আর এ মাশেলকর। সম্প্রতি দেশজুড়ে গোরক্ষকদের তাণ্ডব দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজও গোরক্ষকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন। এরই মধ্যে গোবর, গোমূত্রের উপকারিতা প্রমাণ করার জন্য সরকারি কমিটি গঠন নিয়ে প্রশ্ন উঠেছে। এই কমিটি তিন বছর কাজ করবে বলে জানা গিয়েছে। বিজ্ঞান ভারতীর সম্পাদক এ জয়কুমারের দাবি, তাঁরা আয়ুর্বেদ, বাস্তুশাস্ত্রর মতো চিরাচরিত বিজ্ঞানকে তুলে ধরার কাজ করবেন। গো-বিজ্ঞান অনুসন্ধান কেন্দ্রের সদস্য সুনীল মানসিংহকা বলেছেন, তিনি দেশীয় গরুর উপর গবেষণা করছেন। বিজ্ঞান ভারতীর সভাপতি বিজয় ভাটকরের দাবি, মানসিংহকা গত কয়েক বছর ধরে সিএসআইআর-এর সঙ্গে গোমূত্র নিয়ে গবেষণা করছেন। জয়কুমারও বুনিয়াদী বিজ্ঞানের উপর অনেক কাজ করেছেন। সেই কারণেই তাঁদের এই কমিটিতে রাখা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget