এক্সপ্লোর

যৌন নির্যাতনের শিকার বাচ্চা ছেলেদেরও ক্ষতিপূরণ: লিঙ্গ নিরপেক্ষ করতে পকসো আইনে সংশোধন হবে, জানাল কেন্দ্র

নয়াদিল্লি: ধর্ষণ সহ যৌন নিগ্রহের শিকার বাচ্চা ছেলেদেরও ন্যয় বিচার দিতে চায় সরকার। এজন্য শিশুদের ওপর যৌন নির্যাতন রোধ সংক্রান্ত পকসো আইনে সংশোধনের কথা ভাবা হচ্ছে বলে জানাল সরকার। কয়েকদিন আগেই ১২-র কমবয়সি মেয়েদের ধর্ষণে দোষীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য কেন্দ্রের আনা অর্ডিন্যান্সে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আজ সরকারি ট্যুইটার হ্যান্ডলে বলা হয়েছে, সরকার সবসময়ই লিঙ্গ নিরপেক্ষ আইন তৈরির জন্য চেষ্টা করেছে। সরকারের প্রস্তাব, ছেলে বা মেয়ে, যৌন নির্যাতনের শিকার সব বাচ্চাকেই ন্যয়বিচার দিতে পকসো আইনে বদল করা হোক। সম্প্রতি বাচ্চা ছেলেদের ওপর যৌন নিগ্রহের ব্যাপারে অনলাইনে একটি পিটিশন পোস্ট করেছেন সমাজকর্মী তথা চলচ্চিত্র পরিচালক ইনসিয়া দারিওয়ালা। তাঁর মতে, শিশুপুত্রদের ওপর যৌন অত্যাচার এক নির্মম বাস্তব। যদিও ভারতে এদিকে তেমন নজরই দেওয়া হয় না। এই প্রেক্ষাপটে ভারতে যৌন নিগৃহীত বাচ্চা ছেলেদের ওপর প্রথম একটি সমীক্ষা করা হচ্ছে জানান কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গাঁধী। তিনিও বলেন, ভারতে শিশু যৌন নির্যাতনের আরেকটি উপেক্ষিত দিক হল এর শিকার হওয়া বাচ্চা ছেলেরা। শিশুদের ওপর যৌন নির্যাতন লিঙ্গ নিরপেক্ষ ব্যাপার। কলঙ্কের ভয় মাথায় নিয়ে সারা জীবন মুখ বুজে থাকে সেইসব পুরুষ যারা কৈশোরে ধর্ষিত হয়েছে। এটা গুরুতর সমস্যা যা খতিয়ে দেখা উচিত। ওই পিটিশনের পর ২০১৭-র সেপ্টেম্বরেই তিনি এ ব্যাপারে ন্যাশনাল কমিশন ফর প্রটেকশন ফর চাইল্ড রাইটস সংস্থাকে নজর দিতে বলেছিলেন বলে জানান মানেকা। গত নভেম্বরে এ ব্যাপারে একটি সম্মেলনও করে তারা। সেখান থেকে সর্বসম্মতির ভিত্তিতে সুপারিশ করা হয় পকসো আইনে বদল করতে হবে যাতে শৈশবে, কৈশোরে ধর্ষণ, যৌন নির্যাতনের শিকার ছেলেদেরও ক্ষতিপূরণ দেওয়া যায়। প্রসঙ্গত, ফৌজদারি আইন সংশোধন অর্ডিন্যান্স, ২০১৮ অনুসারে শিশু ধর্ষণ মামলার বিচারে ফাস্ট ট্রাক আদালত গঠন করা হবে। সব থানা ও হাসপাতালকে আগামী দিনে ধর্ষণ মামলার ব্যাপারে বিশেষ ফরেনসিক কিটও দেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget