এক্সপ্লোর

অধিক উচ্চতার সীমান্তে প্রহরারত জওয়ানদের জন্য বিশেষ মেডেল কেন্দ্রের

গ্রেটার নয়ডা: যে সকল সীমান্তরক্ষী সমুদ্রতল থেকে ৯ হাজার ফুট বা তার বেশি উচ্চতায় পাহারা দিচ্ছেন, তাঁদের জন্য এবার এক বিশেষ পদকের ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, দুর্গম অঞ্চল এবং প্রতিকূল আবহাওয়াকে হার মানিয়ে যাঁরা দেশের সেবা করে চলেছেন, তাঁদের জন্য বিশেষ হাই-অলটিটিউড মেডেল স্বীকৃতি দেবে কেন্দ্র। এদিন ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের (আইটিবিপি) ৫৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাহিনীর দফতরে গিয়েছিলেন রাজনাথ। সেখানে তিনি জানান, বিভিন্ন সীমান্ত-বাহিনীর যে সকল জওয়ানরা অধিক উচ্চতায় মোতায়েন রয়েছেন, তাঁদের উদ্বুদ্ধ করতেই এই বিশেষ সম্মানের সিদ্ধান্ত। এদিন রাজনাথ বলেন, আইটিবিপি জওয়ানরা যে কী পরিমাণ কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করেন, তা তিনি ভালমতোই জানেন। এই প্রসঙ্গে তিনি লাদাখ সীমান্তে মোতায়েন এই জওয়ানের কথাও উল্লেখ করেন। তিনি জানান, এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও জওয়ানদের মনোবল অটূট থাকে। তা যাতে বজায় থাকে, তার জন্য কেন্দ্র সবসময় ভাবনাচিন্তা করছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা, এবার থেকে জঙ্গি নিকেশ ও সমাজবিরোধী অভিযানে যে সব জওয়ান শহিদ হবেন, তাঁদের পরিবার প্রতি ক্ষতিপূরণ ১০ লক্ষ থেকে বাড়িয়ে ২৫ লক্ষ করা হয়েছে। পাশাপাশি, সীমান্তে যাঁরা শহিদ হচ্ছেন, তাঁদের ক্ষতিপূরণের পরিমাণ ১৫ লক্ষ থেকে বাড়িয়ে ৩৫ লক্ষ করা হয়েছে। এখানে বলে রাখা প্রয়োজন, ৯০ হাজার জওয়ান সমৃদ্ধ আইটিবিপিকে চিন সীমান্তে মোতায়েন করা হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার সীমান্তের পাহারা দেওয়া তাদের দায়িত্ব। জম্মু ও কাশ্মীরের কারাকোরম পাস থেকে শুরু করে অরুণাচল প্রদেশের জেচাপ লা পর্যন্ত পাহারা দেয় আইটিবিপি। উল্লখ্য, এর মধ্যে অধিকাংশ অঞ্চলই সমুদ্রতল থেকে ৯ হাজার ফুট থেকে শুরু করে প্রায় ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget