এক্সপ্লোর

পিএফ-এর টাকা তোলার নিয়ম কড়া করার সিদ্ধান্ত বাতিল কেন্দ্রের

হায়দরাবাদ: প্রথমে স্থগিত। তার কয়েক ঘণ্টার মধ্যে একেবারে প্রত্যাহার! চাপের মুখে প্রভিডেন্ট ফান্ড (পিএফ) নিয়ে পিছু হটল কেন্দ্র। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় এদিন সাংবাদিক সম্মেলনে জানান, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি পিএফ সংক্রান্ত যে নির্দেশিকা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হল। কী নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র? পুরনো নিয়মানুসারে, যে কোনও ব্যক্তি পিএফ-এর গচ্ছিত টাকার ৯০ শতাংশ ৫৪ বছরেই তুলে নিতে পারতেন। বাকিটা অবসরের এক বছর আগে 'সেটেল' হয়ে যেত। গত ফেব্রুয়ারি মাসে ১৯৫২ সালের সেই আইনে সংশোধন এনে কেন্দ্রীয় শ্রমমন্ত্রক পিএফ ক্লেম দাখিল করার ন্যূনতম বয়স ৫৪ থেকে বাড়িয়ে ৫৮ করে দেয়। পাশাপাশি, দুমাসের ওপর কর্মহীন থাকলে পিএফ-এর টাকা তোলার যে সংস্থান ছিল, তাও তুলে দেওয়া হয় নতুন নিয়মে। কেন্দ্রের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি। যার জেরে ৩০ এপ্রিল পর্যন্ত ওই নিয়ম প্রথম স্থগিত করা হয়েছিল। সেই সময়সীমা শেষ হতে আসতেই, ফের অসন্তোষের বাতাবরণ তৈরি হয় যায় দেশজুড়ে। কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার থেকে বেঙ্গালুরুতে কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনে নামেন পোশাক কারখানাগুলির কয়েকহাজার কর্মী। মঙ্গলবার তা আরও ঘোরালো চেহারা নেয়। পুলিশের জিপ, বাস পোড়ানোর পাশাপাশি দীর্ঘ সময় ধরে চলে পথ অবরোধ। স্থানীয় হেব্বাগোড়ি পুলিশ স্টেশনে বিক্ষোভকারীরা ইট ছুড়লে তাঁদের ঠেকাতে লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে কোটি কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়, আহত হন কয়েকশ মানুষ। পোশাক সংগঠনগুলি দাবি করে, পোশাক শিল্পর মত কয়েকটি অসংগঠিত ক্ষেত্রে বয়স ৫০ ছুঁলেই কর্মীদের অনেক সময় ছাড়িয়ে দেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য তাঁদের আরও চার বছর অপেক্ষা করানো কার্যত অর্থহীন। ফলে, এদিন সকালে নয়াদিল্লিতে নির্দেশিকাকে আরও তিনমাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শ্রমমন্ত্রক। শ্রম মন্ত্রক জানায়, গৃহনির্মাণ, নিজের বা পরিবারের কারও চিকিৎসা, ছেলেমেয়ের ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং শিক্ষা বা বিবাহর জন্য চাইলে পুরো প্রভিডেন্ট ফান্ড তোলা যাবে। তবে আপাতত এই সুযোগ মিলবে ৩১ জুলাই পর্যন্ত। এরপর সব পক্ষের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। এর কিছুক্ষণের মধ্যেই নির্দেশিকাকে পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget