এক্সপ্লোর

এবার থেকে সরকারি স্কুলের শিক্ষকদের মূল্যায়ন করবে সেখানকার ছাত্র-ছাত্রীরা?

নয়াদিল্লি:  একেই বলে উলাট পুরাণ! এতদিন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এবার থেকে সেই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। ছাত্র-ছাত্রীরা এবার মার্কস দেবে শিক্ষক-শিক্ষিকাদের। তবে এই নিয়ম খুব সম্ভবত আগে শুরু হবে সরকারি স্কুলগুলোতে। সেই মর্মে কেন্দ্র শিক্ষা দফতরের আধিকারিকদের একটি ফর্ম্যাটও তৈরি করতে বলেছে। সেখানে ছাত্র-ছাত্রীরা ক্লাসে তাদের অভিজ্ঞতার কথা জানাবে এবং তার ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকাদের নম্বরও দেবে। এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে পঞ্চম শ্রেণী বা তার থেকে উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীরা। তবে প্রক্রিয়াটা কীভাবে কাজ করবে, সেবিষয় বিস্তারিত তথ্য আগামী কয়েকদিনের মধ্যে সরকারি স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। আগামী কয়েকমাসের মধ্যেই কার্যকর হয়ে যাবে নয়া এই মূল্যায়ন প্রক্রিয়া। প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীরা ক্লাসে তাদের অভিজ্ঞতার কথাই জানাবে এই প্রক্রিয়ায়। তারা ক্লাস করে কতটা উপকৃত হচ্ছে, অন্য কোনওভাবে পড়ালে ভাল হবে কিনা, সবকিছুই জানতে চাওয়া হবে এই প্রক্রিয়ায়ে। বিশেষ কিছু প্রশ্ন নিয়ে তৈরি হবে নয়া এই ফর্ম্যাটটি। ছাত্র-ছাত্রীরা উত্তর দেবে। প্রসঙ্গত, সম্প্রতি ভারতে কয়েক লক্ষ সরকারি স্কুল থাকা সত্ত্বেও, বাবা-মায়ের তাঁদের সন্তানদের বেসরকারি স্কুলে পড়াতেই বেশি আগ্রহী। কারণ, তাঁদের কথায় সরকারি স্কুলে পড়ানোর মান ভাল নয়। তাই নয়া এই প্রক্রিয়া শুরুর ভাবনা। এবিষয়ে কেন্দ্রের সঙ্গে সহমত হয়েছে বেশ কিছু রাজ্য, সেখানেই প্রথমে শুরু হবে এই নিয়ম। তারপর অন্যান্য রাজ্যেও চালু হবে এই নিয়ম। ২০১৬ সালে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার মান মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র-ছাত্রীদের। তবে যাঁদের ৭৫ শতাংশ উপস্থিতি ছিল, তাঁরাই এই প্রক্রিয়ায়ে অংশ নিতে পেরেছে।

সেরা শিরোনাম

Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget