এক্সপ্লোর

দেশে কেন এত বজ্রপাত হচ্ছে? গবেষণার জন্য বিশেষজ্ঞ দল গঠন করল কেন্দ্র

নয়াদিল্লি: দেশের বিভিন্ন জায়গায় প্রায়ই বজ্রপাতের ফলে বহু মানুষের মৃত্যু হচ্ছে। সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রেও এর প্রভাব পড়ছে। এর কারণ জানার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠন করল কেন্দ্রীয় সরকার। এই দল বজ্রপাতের কারণ জানার জন্য গবেষণা করবে। আজ লোকসভায় এমনই জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী হর্ষবর্ধন। প্রশ্নোত্তর পর্বে তিনি বলেছেন, ‘আবহাওয়া বিভাগ, ক্রান্তীয় আবহাওয়াবিদ্যা ও মিডিয়াম রেঞ্জ ফর ওয়েদার ফোরকাস্টিং বিভাগের বিজ্ঞানীদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে ভূবিজ্ঞান মন্ত্রক। বজ্রপাতের পূর্বাভাস ও পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবনের দায়িত্ব দেওয়া হয়েছে এই বিশেষজ্ঞ দলকে। ২০১৯-এর মার্চের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।’ হর্ষবর্ধন আরও বলেছেন, ‘দীর্ঘদিন ধরেই আবহাওয়া বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানগুলি বজ্রপাতের বিষয়ে গবেষণা চালাচ্ছে। তবে বৃষ্টিপাত ও জলবায়ু পরিবর্তন নিয়ে যেভাবে গবেষণা হয়েছে, তার তুলনায় বজ্রপাত নিয়ে অনেক কম গবেষণা হয়েছে। কিন্তু বজ্রপাত নিয়মিত ঘটনা হয়ে গিয়েছে। বিশেষ করে বর্ষা আসার আগে প্রায়ই বজ্রপাত হয়। এর সঙ্গে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমক ও শিলাবৃষ্টি হয়। এর ফলে সাধারণ মানুষ যেমন সমস্যায় পড়েন তেমনই বিমান পরিষেবা, কৃষি, পরিবহণ, বিদ্যুৎ সরবরাহের মতো ক্ষেত্রেও প্রভাব পড়ে।’ বৃষ্টিপাতের বিষয়ে হর্ষবর্ধন বলেছেন, ‘এ বছরের দক্ষিণ-পশ্চিম বর্ষার মরসুমে (জুন থেকে সেপ্টেম্বর) স্বাভাবিক (গড়ে ৯৬ শতাংশ থেকে ১০৪ শতাংশ) বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া বিভাগ যাতে নির্ভুলভাবে বৃষ্টিপাতের বিষয়ে পূর্বাভাস দিতে পারে, তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার। এর ফলে ভুল পূর্বাভাসের পরিমাণ কমেছে।’

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?

ভিডিও

Nandigram By-Election। নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার করলেন 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-র প্রার্থী। TMC News
Suvendu Adhikari:
Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget