এক্সপ্লোর

মোদীর প্রশংসাকে লঘু করে দেখানোর চেষ্টা, সিদ্দারামাইয়াকে তোপ দেবগৌড়ার

বেঙ্গালুরু: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কর্নাটকের ভোটপ্রচারে জনসভায় তাঁর সরব প্রশংসা করলেও তাকে লঘু করে দেখানোর চেষ্টা করলেন দেবগৌড়া। কংগ্রেস মোদীর মুখে তাঁর প্রশংসাকে অস্ত্র করে তাঁর সঙ্গে বিজেপির তলে তলে রফার ইঙ্গিত করছে। পাল্টা প্রাক্তন প্রধানমন্ত্রীর সওয়াল, প্রধানমন্ত্রী তাঁর প্রশংসা করেছেন মানে এই নয় যে, বিজেপি ও তাঁর দল জেডি (ইউ) পরস্পরের কাছাকাছি আসছে। জেডি (ইউ) রাজ্যে বিজেপিকে সমর্থন করতে চলেছে বলে ইঙ্গিত দেওয়ায় দেবগৌড়া আজ পাল্টা কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নিশানা করেন। দাবি করেন, এই সিদ্দারামাইয়াই ২০০৪ সালে জেডি(এস)-এ থাকার সময় বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, না। আর এখন উনি বলছেন, আমি বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছি! তবে রাহুল গাঁধী তাঁকে অপমান করেছেন বলে মোদীর গতকালের তোলা অভিযোগে কার্যত সিলমোহর দিয়ে দেবগৌড়া বলেন, এক কন্নড় দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, কিন্তু সিদ্দারামাইয়া কন্নড় গর্বকে আঘাত করার চেষ্টা করেছেন। কন্নড় গর্বকে এভাবেই সম্মান করে কংগ্রেস! ১৯৯৬-৯৭ সালে কেন্দ্রে সংযুক্ত মোর্চার প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে ১২ মে-র নির্বাচনে ত্রিশঙ্কু বিধানসভা হওয়ার সম্ভাবনা উড়িয়ে জেডি(এস) ক্ষমতায় ফিরবে বলে দাবি করেন। বলেন, হতে পারে, আমার গুণগান করে সহানুভূতি পেতে চাইছেন প্রধানমন্ত্রী। কিন্তু সেটুকুই। এর অর্থ এটা নয় যে, বিজেপি-জেডি(এস) বোঝাপড়া হয়েছে। বাস্তবে জেডি(এস) টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু, চন্দ্রশেখর রাও, রাজনৈতিক ময়দানে অন্য বন্ধুদের সহযোগিতায় নিজে সরকার গড়ার ব্যাপারে আশাবাদী। গতকাল রাজনৈতিক মহলকে অবাক করে মোদী কংগ্রেস সভাপতিকে আক্রমণ করে বলেন, উনি দেবগৌড়াকে অপমান করেছেন, ঔদ্ধত্য দেখিয়েছেন। দেবগৌড়া দেশের সবচেয়ে সম্মানিত রাজনীতিকদের একজন, যাঁকে তিনিও শ্রদ্ধা করেন। মনে করা হচ্ছিল, ত্রিশঙ্কু বিধানসভা হলে সরকার গড়তে জেডি(এস)-এর জন্য বোঝাপড়ার দরজা খুলে রাখার চেষ্টায় দেবগৌড়ার প্রশংসা করছেন প্রধানমন্ত্রী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget