এক্সপ্লোর
দিল্লিতে বিরাট-অনুষ্কার রিসেপশন, হাজির প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: বিদেশ বিয়ে, মধুচন্দ্রিমা সেরে ফেরার পর এবার দেশে রিসেপশনের আয়োজন করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আজ প্রথম রিসেপশন দিল্লিতে। একটি হোটেলে এই রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে বহু বিশিষ্ট ব্যক্তিদের মতোই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আমন্ত্রিত ছিলেন। নবদম্পতি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁকে রিসেপশনে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী সেই আমন্ত্রণে সাড়া দিয়ে রিসেপশনে হাজিরও হন। তিনি নবদম্পতিকে সুখী দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী সেখানে ২০ মিনিট ছিলেন বলে জানা গিয়েছে।
বিরাট-অনুষ্কার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে এ মাসের ১১ তারিখ তাঁরা ইতালিতে বিয়ে করেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে বলিউডের অভিনেত্রীর বিয়ে নিয়ে দু’জনের অনুরাগীরাই উচ্ছ্বসিত।
আজ রিসেপশনে বিরাট ও অনুষ্কার আত্মীয়রা এসেছেন। লাল শাড়িতে অনুষ্কাকে মোহময়ী লাগছে। কালো শেরওয়ানিতে বিরাটও সুপুরুষ। খাবারের মধ্যে রাজস্থানী ও ভারতীয় পদ আছে বলে জানা গিয়েছে। বিশেষ ডিজেরও ব্যবস্থা করা হয়েছে।
বিরাট-অনুষ্কার বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে এ মাসের ১১ তারিখ তাঁরা ইতালিতে বিয়ে করেন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সঙ্গে বলিউডের অভিনেত্রীর বিয়ে নিয়ে দু’জনের অনুরাগীরাই উচ্ছ্বসিত।
আজ রিসেপশনে বিরাট ও অনুষ্কার আত্মীয়রা এসেছেন। লাল শাড়িতে অনুষ্কাকে মোহময়ী লাগছে। কালো শেরওয়ানিতে বিরাটও সুপুরুষ। খাবারের মধ্যে রাজস্থানী ও ভারতীয় পদ আছে বলে জানা গিয়েছে। বিশেষ ডিজেরও ব্যবস্থা করা হয়েছে। আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















