এক্সপ্লোর

জিএসটি: 'ইনসপেক্টর রাজ' খতম হবে, গতি বাড়বে ভারতের আর্থিক বৃদ্ধির, দাবি অমিত শাহের

পানাজি: গতকাল রাতে সংসদের সেন্ট্রাল হলে বিশেষ অধিবেশনের মাধ্যমে কার্যকর হওয়া জিএসটি-র ফলে ১৭টিরও বেশি বিভিন্ন আইন উঠে গিয়েছে, চালু হয়েছে একটিই কর, যার ফলে সুবিধা হবে ব্যবসায়ী, দোকানদার, ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের। বললেন অমিত শাহ। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের হাত দিয়ে চালু হওয়া নতুন কর ব্যবস্থায় দেশের আর্থিক সমৃদ্ধি গতি পাবে, ইনস্পেক্টর রাজ খতম হবে বলেও অভিমত জানিয়েছেন তিনি। বলেছেন, মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষুদ্র ব্যবসায়ী, শিল্পোদ্যোগীদের ইনস্পেক্টর রাজ থেকে রেহাই দিয়েছে। দুদিনের গোয়া সফরে আসা বিজেপি সভাপতি অবশ্য এও বলেছেন, গোড়ায় জিএসটি রূপায়ণে কিছু কঠিন সমস্যা হতে পারে, তবে সেগুলির সমাধান করে ফেলা যাবে। এই কর সংস্কারের ফলে দেশের আর্থিক বৃদ্ধি জোরদার হবে, দেশ বিশ্ব স্তরে নেতা হয়ে উঠবে। এতে একাধিক কর সংক্রান্ত আইনের অবসান হবে। অমিত শাহ জিএসটি চালু করায় প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। বিজেপি সভাপতির বক্তব্য, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এক দেশ, এক কর, এই স্বপ্ন ছুঁতে পারলাম। মোদীজী দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিটি ক্ষেত্রে নতুন কিছু আনছেন। কিন্তু আমি সবাইকে বলতে চাই, গতকাল রাতে স্বাধীনতার পর দেশে কর সংস্কারের লক্ষ্যে সবচেয়ে বড় পদক্ষেপটি নেওয়া হল।

সেরা শিরোনাম

India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”

ভিডিও

Sange Suman পর্ব ২(৩০.০৬.২৬): ডাক্তারের বদলে ছাত্রদের দিয়ে ডাক্তারি? অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে বিস্ফোরক অভিযোগ
Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget