এক্সপ্লোর

জমি-বিতর্ক: গুজরাতে গায়ে আগুন দলিত আন্দোলনকর্মীর, তদন্তের নির্দেশ রূপানির

আমদাবাদ: সরকারি কর্মসূচির আওতায় দলিত পরিবারকে জমি বরাদ্দ করায় বিলম্বের অভিযোগ তুলে প্রতিবাদে গতকাল পাটানের জেলা কালেক্টরের অফিসের বাইরে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টা করেন দলিত কর্মী। ভানু ভানকর নামে ষাটোর্ধ্ব ওই দলিত কর্মী মারাত্মক জখম হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে এক বেসরকারি হাসপাতালে। এ ব্যাপারে আজ তদন্তের নির্দেশ দিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তদন্ত করবেন মুখ্য সচিব জে এন সিংহ। সরকার ভানকরের চিকিত্সার যাবতীয় ব্যয়ও বহন করবে বলে জানান রূপানি। বিস্তারিত তথ্য পাওয়ার পর সরকার যথাযথ পদক্ষেপ করবে বলেও জানান তিনি। প্রসঙ্গত, ভানকর দলিত নেতা-বিধায়ক জিগনেশ মেবানির রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের সঙ্গে যুক্ত। যে জমি বরাদ্দ করা নিয়ে বিতর্ক, সেটি পাটানের সামি তহসিলের দুধকা গ্রামের। সেখানকার ভূমিহীন দলিত খেতমজুর হেমাবেন ভানকরের অভিযোগ, কর্তৃপক্ষ তাঁর পরিবারের হাতে ওই জমি তুলে দিচ্ছে না, যদিও ২০১৩ সালে সেটি হস্তান্তরের জন্য তাঁর কাছ থেকে ২২২৩৬ টাকা নিয়েছিল তারা। সপ্তাহখানেক আগে কালেক্টরকে দেওয়া স্মারকলিপিতে হেমাবেন হুমকি দেন, দলিত নেতার সঙ্গে তিনিও গায়ে আগুন দেবেন। গতকাল পাটানের কালেক্টরের দপ্তরের বাইরে পুলিশ পাহারা বসানো হয়, আটক করা হয় দলিত কর্মীদেরও। তার মধ্যেই মেহসানার উঞ্ঝার বাসিন্দা ভানকর গায়ে আগুন দেন। এ ঘটনায় পুলিশ সুপার ও কালেক্টরের সাসপেনসনের দাবি করেছেন জিগনেশ।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget