এক্সপ্লোর

বেকারির জেরে যুবসমাজে অসন্তোষ মাথাচাড়া দিচ্ছে গুজরাতেও, মুখ্যমন্ত্রী রুপানির সামনেই বললেন রাজ্যপাল

গাঁধীনগর বেকারির জেরে রাজ্যের যুবসমাজে অস্থিরতা মাথাচাড়া দেওয়ার কথা বলে ফের ক্ষমতায় বসার কয়েকদিনের মধ্যেই গুজরাতে বিজয় রুপানি সরকারকে সতর্ক করলেন রাজ্যপাল ও পি কোহলি। গাঁধীনগরে গুজরাত টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সপ্তম কনভোকেশনে তিনি বলেন, চাকরি, কাজ না পেয়ে যুবকদের মনে ক্ষোভ দানা বাঁধছে দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষার অধিকারী হয়েও চাকরি না পেলে এমনটা হওয়া স্বাভাবিকই। তবে যুবকদের মধ্যে হতাশা, অসন্তোষ জমা হওয়া যে কোনও সমাজের কাছেই বিপদ সঙ্কেত। বিরোধী কংগ্রেসের কাছে সাম্প্রতিক রাজ্য বিধানসভা ভোটে নানা ইস্যুর মধ্যে একটি ছিল বড় ডিগ্রিধারী যুবকদের বেকার থেকে যাওয়ার বিষয়টি । এবারের ভোটে কংগ্রেসের থেকে সামান্য কিছু বেশি আসন পেয়ে বিজেপি ক্ষমতা ধরে রাখতে পারলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভপতি অমিত শাহের রাজ্যে তাদের বহুচর্চিত গুজরাত মডেলের সাফল্য দেখাতে পারেনি। সেই প্রেক্ষাপটেই খোদ রাজ্যপালের বক্তব্য নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলেছে রুপানি সরকারকে। তিনি এও বলেছেন, উচ্চশিক্ষা অর্জন করা ছাত্রছাত্রীরা সঠিক কাজের সুযোগ পাবে কিনা, সেটা গুরুত্ব দিয়ে ভাবাটা জরুরি। একইসঙ্গে উচ্চশিক্ষার প্রাসঙ্গিকতা নিয়েও এর ফলে প্রশ্ন উঠবে। রুপানির সামনেই তিনি এ কথা বলেন। দেশের গ্রাম, শহরের মানুষের মধ্যে সমান উন্নয়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন কোহলি। বলেন, শুধু কয়েকটা শহরের উন্নতি হলেই গোটা দেশের সমৃদ্ধি হয়েছে বলা যায় না। উন্নয়নের সুফল যেন সমাজের একেবারে নীচুতলার মানুষের কাছে পৌঁছয়। তবে পাছে রাজ্যপালের মন্তব্য নিয়ে জলঘোলা হয়, সেজন্য পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ভূপেন্দ্রনাথ চুদাসামা বলেন, উনি আমাদের বড়। রাজ্যপাল নিজের মতামত দিয়েছেন। বিজেপি সরকার তা ইতিবাচক মানসিকতা নিয়েই বিচার করে দেখবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget