এক্সপ্লোর

গুরগাঁও: কেএফসি সহ ৫০০ মাংস ও মুরগীর দোকানের ঝাঁপ বন্ধ করে দিল শিবসেনা

গুরগাঁও: উত্তরপ্রদেশে কসাইখানাগুলির বিরুদ্ধে অভিযান চলছে। সরকার অবশ্য স্পষ্ট করে দিয়েছে, শুধুমাত্র অবৈধ কসাইখানার বিরুদ্ধেই অভিযান চলবে। তবে রাজ্যের নয়া বিজেপি সরকারের এই উদ্যোগ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও রাজনৈতিকদলগুলির মধ্যে উত্সাহ যুগিয়েছে বলেই মনে করা হচ্ছে। এই প্রবণতার নতুন সাক্ষী থাকল গুরুগ্রাম। শিবসেনা কর্মীরা শহরের প্রায় ৫০০ টি মাংস ও মুরগীর দোকান বন্ধ করে দিলেন। তাঁদের ফতোয়া নবরাত্রি শেষ না হওয়া পর্যন্ত নয়দিন দোকানগুলি বন্ধ করে রাখতে হবে। মাত্র ২০০ শিবসেনা কর্মীর দাপটে ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে ওল্ড গুরুগ্রামের আন্তর্জাতিক ব্র্যান্ডের বিপণি কেএফসি-ও। এখানেই থেকে থাকেননি শিবসেনা কর্মীরা। তাঁরা আমিষ দোকানগুলিকেও প্রতি বৃহস্পতিবার দোকান বন্ধ রাখার হুমকি দিয়েছে। শিবসেনার গুরুগ্রাম থাকার মুখপাত্র ঋতুরাজ বলেছেন, মাংস ও মুরগীর দোকান ছাড়াও বিভিন্ন হোটেল, ধাবা, আমিষ খাবারের দোকানকে নবরাত্রির দিনগুলিতে দোকান বন্ধ রাখতে তাঁরা বলেছেন। এই নির্দেশ অমান্য করলে ফল ভুগতে হবে বলেও তিনি হুমকি দিয়েছেন। পালাম বিহারে প্রথমে সমবেত হন শিবসেনা কর্মীরা। এরপর তাঁরা মাংসের বাজার ও মুসলিম ধাবাগুলি বন্ধ করে দেন। শিবসেনার ওপর নেতা গৌতম সাইনি বলেছেন, তাঁরা কেএফসি-র ক্রেতাদের দোকান খালি করে চলে যেতে বলেন। দোকানের ভেতর আলো নিভিয়ে ঝাঁপ ফেলে দিতে তাঁরা কেএফসি-র কর্মীদের বাধ্য করেন। সূত্রের খবর, শিবসেনা বিষয়টি নিয়ে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। সেখানে শিবসেনার কর্মীরা সমর্থন পেয়েছেন। যদিও গুরুগ্রাম পুলিশের এসিপি, জানিয়েছেন এ ধরনের ঘটনা সম্পর্কে তাঁর কিছুই জানা নেই। তিনি বলেছেন, লাইসেন্সপ্রাপ্ত আমিষ দোকানগুলির ব্যবসা করার ক্ষেত্রে কোনও বাধা নেই। এক্ষেত্রে জোর খাটানো হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget