এক্সপ্লোর

এইচ১ বি ভিসা: ভারতের উদ্বেগের কথা জানানো হয়েছে মার্কিন প্রশাসনকে, জানালেন বিদেশমন্ত্রকের মুখপাত্র

নয়াদিল্লি: এইচ১বি ও অন্যান্য কাজ সংক্রান্ত ভিসা ব্যবস্থার খোলনলচে বদলানোর কথা জানিয়েছে নতুন মার্কিন প্রশাসন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই লক্ষ্যে নতুন নির্দেশে সই করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। এর কী প্রতিক্রিয়া হতে পারে ভারতের ওপর, তা নিয়ে জল্পনার মধ্যেই বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানালেন, এ প্রসঙ্গে ভারতের উদ্বেগ, চিন্তার কথা মার্কিন প্রশাসন ও মার্কিন কংগ্রেসের ওপর মহলে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তবে ট্রাম্প সরকার প্রশাসনিক নির্দেশের একটি খসড়া তৈরি করেছে এবং সেই নির্দেশের ফলে ভারতীয় কোম্পানিগুলি, বিশেষ করে তথ্য প্রযুক্তি সংস্থাগুলির বড় ক্ষতি হবে বলে নানা রিপোর্টে যে আশঙ্কার কথা রয়েছে, তারপরই আমেরিকার কাছে বিষয়টি তোলা হয়েছে কিনা, তা জানাননি তিনি। হোয়াইট হাউসের প্রেস সচিব সিন স্পাইসার গতকাল সাংবাদিক সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট প্রশাসনিক নির্দেশ ও কংগ্রেসের পদক্ষেপের মাধ্যমে বৃহত্তর অভিবাসন সংস্কারের প্রয়াস চালিয়ে যাবেন বলে আমার মনে হয়। তারই অঙ্গ এইচ১বি ও অন্যান্য ভিসা। কয়েকটি মহলের দাবি, ওই প্রশাসনিক নির্দেশের খসড়া ফাঁস হয়েছে বেশ কয়েকটি ওয়েবসাইটে। তা থেকে জানা গিয়েছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা অপশনাল হাতেকলমে প্রশিক্ষণ সংক্রান্ত ওয়ার্ক ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছিলেন, ফলে পড়াশোনা শেষ হওয়ার পর আমেরিকায় বাড়তি কিছুদিন থাকার সুবিধা পেতেন পড়ুয়ারা। ট্রাম্প এবার উল্টো অবস্থান নিয়ে সেই সুবিধা বন্ধ করে দিচ্ছেন। খসড়ায় এইচ১বি ও এল১ ভিসার সুবিধা সঙ্কোচনের কথা রয়েছে। এইচ১বি ভিসার আবেদনকারীদের প্রায়  দুই-তৃতীয়াংশই ভারতীয় নাগরিক      যাঁরা টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতো ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা অথবা অ্যাকসেঞ্চার, আইবিএম, গুগুলের মতো সংস্থার স্থানীয় কর্মসূচিতে কাজ করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget