এক্সপ্লোর
পারলে আধার নম্বর দিন, মোদীকে চ্যালেঞ্জ ফরাসি হ্যাকার ইলিয়ট অ্যাল্ডারসনের

নয়াদিল্লি: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (ট্রাই) চেয়ারম্যান রামসেবক শর্মার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ফাঁস করার পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ফ্রান্সের হ্যাকার ইলিয়ট অ্যাল্ডারসন। নিজেকে ফ্রান্সের নিরাপত্তা বিষয়ক গবেষক হিসেবে দাবি করা এই ব্যক্তি ট্যুইট করে মোদীকে আধার নম্বর দেওয়ার আহ্বান জানিয়েছেন।
Hi @narendramodi,
Can you publish your #Aadhaar number (if you have one)?
Regards,
— Elliot Alderson (@fs0c131y) July 28, 2018
এর আগে ট্রাই-এর চেয়ারম্যান ট্যুইটারে নিজের আধার নম্বর দিয়ে হ্যাকারদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তাঁর ফোন নম্বর, জন্ম তারিখ সহ বিভিন্ন তথ্য প্রকাশ করে দেন অ্যাল্ডারসন। তিনি রামসেবককে জিমেলের পাসওয়ার্ড বদল করারও পরামর্শ দেন। ফলে বিড়ম্বনার মুখে পড়তে হয় ট্রাই-এর চেয়ারম্যানকে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলেরও শিকার হন তিনি। মোদী অবশ্য এখনও অ্যাল্ডারসনকে কোনও জবাব দেননি। আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
























