এক্সপ্লোর

বাতিল নোট বদলাতে দেশে ফিরতে হয়েছিল, জানালেন রঘুরাম রাজন

নয়াদিল্লি: বাতিল নোট পাল্টাতে দেশে ফিরতে হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে। তিনি বলেছেন, নোট বাতিল করা হতে পারে বলে তাঁর কাছে কোনও খবরই ছিল না। তবে নোট বাতিলের প্রক্রিয়া তিনি গভর্নর থাকার সময়ই শুরু হয়েছিল। উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে রাজনের তিন বছরের মেয়াদ শেষ হয়েছিল। এর চারদিন পরই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নোট বাতিল নিয়ে এতদিন কোনও মন্তব্য করেননি রাজন। তিনি জানিয়েছেন, নোট বাতিলের পক্ষে ছিলেন না তিনি। কারণ, তাঁর মতে এরফলে সাময়িক যে ক্ষতি হবে তার পরিমাণ দীর্ঘমেয়াদি লাভের তুলনায় অনেক বেশি। নিজের বই ‘আই ডু হোয়াট আই ডু’ প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন শিকাগো বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক। রাজন বলেছেন, গত বছরের ফেব্রুয়ারিতে সরকারের পক্ষ থেকে নোট বাতিল সম্পর্কে তাঁর অভিমত চাওয়া হয়েছিল। ‘মৌখিকভাবে’ সরকারের কাছে নিজের অভিমত জানিয়েছিলেন তিনি। গত বছরের ৮সেপ্টেম্বর নোট বাতিলের ঘোষণায় তিনিও আশ্চর্য হয়ে গিয়েছিলেন কিনা, এই প্রশ্নের উত্তরে রাজন বলেছেন, তিনি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থাকার সময় নোট বাতিল ঘোষণার জন্য কোনও নির্দিষ্ট তারিখ স্থির হয়নি। রাজন বলেছেন, গভর্নর পদে মেয়াদ শেষে আমেরিকা যাওয়ার সময় তিনি সঙ্গে ভারতীয় নোট নিয়ে গিয়েছিলেন। সেই নোটগুলি বদলাতে তাঁকে দেশে ফিরতে হয়েছিল। ভারতে অন্য কোনও পদে ফিরে আসতে ইচ্ছুক, নাকি আমেরিকায় পড়ানোর পেশাতেই তিনি সন্তুষ্ট? এই প্রশ্নের উত্তরে রাজন বলেছেন, বিদেশে যাঁরা থাকেন, তাঁদের থেকে তিনি আলাদা নন। এমনও অনেকেই আছেন ডাক পেলে দেশে ফিরে কাজ করতে ইচ্ছুক। রাজনের কথায়, ‘আমাদের অনেকেই ও দেশে স্বচ্ছন্দে থাকেন। ভারতে ফেরা এবং আমি যে কাজ করেছিলাম, তাতে দুর্দান্ত একটি পরিপূর্ণতার অনুভূতি রয়েছে..। হ্যাঁ, আবার ডাকা হলে..যেখানে বড় কিছু কাজ করা যাবে..এমনটা হলে অবশ্যই ফিরে আসতে রাজি’।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক

ভিডিও

BJP News: সাম্প্রতিক একের পর এক তোলাবাজির ঘটনা, অভিযোগ বিজেপি নেতাদের বিরুদ্ধে!
Dona Ganguly: গুরু কেলুচরণ মহাপাত্রের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নৃত্য পরিবেশনা করলেন ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা
Belgharia BJP Leader : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে সারকারখানার কর্মীকে মার, অভিযুক্ত বিজেপি বিধায়কের দলবল
BJP News: বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে সার কারখানায় ঢুকে গুন্ডামি, কর্মীদের মারধর, হুমকি! অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Humayun Kabir: রেজিনগর উপনির্বাচনের আগে অশান্তি পাকানোর চেষ্টা ? অডিও প্রকাশ করে দাবি পুলিশের, গ্রেফতার ১

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget