এক্সপ্লোর

ফের শুরু জাঠ আন্দোলন, হরিয়ানার নিরাপত্তার কড়াকড়ি

চণ্ডীগড়: রবিবার থেকে হরিয়ানায় নতুন করে জাঠ আন্দোলন শুরু হল। রোহতক জেলার জসিয়া গ্রাম থেকে শুরু হয়েছে ধর্ণা। রোহতক-পানিপথ সড়কের ধারে তাঁবু খাটিয়ে অবস্থানে বসেছেন 'জাঠ আরক্ষণ সংঘর্ষ সমিতি'-র সদস্যরা।   এই সংগঠনের সভাপতি রামভগত মালিক বলেছেন, তাঁরা হরিয়ানার ১৫টি জেলায় শান্তিপূর্ণভাবে ধর্ণা শুরু করেছেন। সংরক্ষণ ছাড়াও আগের বারের আন্দোলনের সময় তাঁদের সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া 'মিথ্যা' মামলা প্রত্যাহার, আন্দোলনের সময় নিহতদের শহিদের মর্যাদা দেওয়া, তাঁদের পরিবারের এক জনের চাকরি এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে নতুন করে আন্দোলন শুরু হয়েছে।   এই আন্দোলন ঘিরে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। নিরাপত্তা কঠোর করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে কেউ উস্কানি বা গুজব ছড়াতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে। সোনিপথ জেলায় অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।   হরিয়ানার অতিরিক্ত মুখ্যসচিব রাম নিবাস বলেছেন, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন স্থানে পাঁচ হাজারেরও বেশি আধাসামরিকবাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে আরও ১৫ কোম্পানি আধাসেনা চেয়ে আবেদন জানানো হয়েছে। যদিও একটি সংগঠনই আন্দোলনের ডাক দিয়েছে, কিন্তু রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে চাইছে না। অনির্দিষ্ট সময়ের জন্য পুলিশকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।   এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে জাঠ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল হরিয়ানা। আন্দোলনকারীরা মুনাক খাল দিয়ে দিল্লিতে জল সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। তাঁরা জাতীয় সড়ক এবং রেল অবরোধও করেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য সরকার সতর্ক। সোনিপথ জেলায় পশ্চিম যমুনা খালের পাহারায় আধাসেনা মোতায়েন করা হয়েছে। সড়ক ও রেলপথ অবরোধ মুক্ত রাখার জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে।   হরিয়ানা পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল মহম্মদ আকিল জানিয়েছেন, প্রতিটি জেলায় ধর্ণার জন্য একটি করে স্থান চিহ্নিত করা হয়েছে। সেখানেই আন্দোলন চালাতে হবে। সাতটি সংবেদনশীল জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই জেলাগুলিতে একসঙ্গে পাঁচ জনের বেশি রাস্তায় চলতে পারবেন না। গত কয়েকদিন ধরেই ওই জেলাগুলিতে আধাসেনা টহলদারি চালাচ্ছে। অশান্তি রোখার জন্য পুলিশ সম্পূর্ণ প্রস্তুত। মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার পরিস্থিতির উপর নজর রাখছেন।

সেরা শিরোনাম

Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget