এক্সপ্লোর

মেরে ফেলার হুমকি দিচ্ছেন স্বামী, ৬৬ বছরের বৃদ্ধাকে নিরাপত্তা দিল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি: সম্পত্তি নিয়ে ঝামেলার জন্য স্বামী বারবার তাঁর প্রাণনাশের চেষ্টা করছেন। এই অভিযোগে বিচার বিভাগের দ্বারস্থ হওয়া ৬৬ বছরের এক বৃদ্ধাকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তলের নেতৃত্বে একটি বেঞ্চ দিল্লি পুলিশ কমিশনারকে এই নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পুলিশকে তাদের প্রশ্ন, স্বামীর নির্দেশে ওই মহিলার ওপর ভয়াবহ হামলা হওয়া সত্ত্বেও কেন অভিযুক্তর বিরুদ্ধে এখনও এফআইআর হল না। অভিযোগকারিণীর বক্তব্য, দিল্লির সৈনিক ফার্মে তাঁর ২০০ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি রয়েছে। তিনি তা দান করে দিতে চান। কিন্তু তাঁকে ছেড়ে চলে যাওয়া স্বামী কোনওভাবেই তাতে রাজি নন। গতকাল তাঁকে খুন করতে ৫ যুবককেও পাঠান তাঁর স্বামী। তারা তাঁর মাথায় আঘাত করে, সই করতে বলে বেশ কিছু কাগজপত্রে। তিনি রাজি না হলে তাঁর বুড়ো আঙুল কেটে ফেলার চেষ্টা করে তারা। আজ আদালতে মহিলা হাজির হন ফোলা মুখ ও শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন নিয়ে। তাঁর বুড়ো আঙুলে কাটা চিহ্ন ছিল। তিনি জানিয়েছেন, পুলিশ কন্ট্রোল রুমে তিনি ফোন করেন, জানান স্থানীয় পুলিশ স্টেশনেও। কন্ট্রোল রুম থেকে পুলিশ এলেও আসেনি স্থানীয় পুলিশ। তারা তাঁর স্বামীর সঙ্গে যুক্ত বলে তাঁর অভিযোগ, তাই কোনও ব্যবস্থা নেয়নি। মহিলার অভিযোগ, এই প্রথম নয়, এর আগেও তাঁর স্বামী বহুবার তাঁর ক্ষতি করার চেষ্টা করেছেন। ১১ তারিখ এই মামলার শুনানি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget