এক্সপ্লোর

ভারী বৃষ্টিতে বানভাসী মুম্বই, স্তব্ধ যান চলাচল

মুম্বই: প্রবল বৃষ্টিতে বানভাসী মুম্বই। শুক্রবার ভোর থেকেই প্রবল বৃষ্টিতে বাণিজ্যনগরী এবং শহরতলীর বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় চলে যায়। রাস্তায় যানবাহনের গতি একেবারে থমকে যায়। জলমগ্ন হয়ে রেললাইন ডুবে যাওয়ায় বন্ধ হয় পড়ে ট্রেন পরিষেবা। এদিকে, আগামী ২৪-৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন টানা বৃষ্টির ফলে ছত্রপতি শিবাজি টার্মিনাসের (সিএসটি) আপ ও ডাউন লাইন দুটিই জলমগ্ন হয়ে পড়ায় ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। একই অবস্থা সিয়ন, মসজিদ সহ বিভিন্ন স্টেশনে। রেলের এক আধিকারিক জানান, সিয়নে রেললাইনের ওপর প্রায় আধ-ফুট জল জমেছে। দুর্ঘটনা এড়াতে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। সিএসটি ও ঠাণে স্টেশনের মধ্যেও বন্ধ থাকে ট্রেন পরিষেবা। তবে, জল নামার পর তা ফের শুরু হয়েছে বলে জানানো হয়েছে। বান্দ্রা থেকে দাদার – মুম্বইয়ের রাস্তায় যানবাহন চলাচল প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। প্রভাব পড়েছে বিমান চলাচলেও। বহু বিমানের ওঠানামা ব্যাহত হয়েছে বৃষ্টিতে। জানা গিয়েছে, এদিন সকালে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শহরের জমা জলের মোকাবিলা করতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে শহরের পুরসভা। যে অঞ্চলে বেশি জল জমেছে, সেখানে পাম্পের সাহায্যে জল বের করার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য সকাল থেকেই দফায় দফায় বৈঠক করেছেন পুর-আধিকারিকরা। এদিকে, কোঙ্কন ও মধ্যে মহারাষ্ট্র অঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। ফলে, মুম্বইবাসীরা এখনই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget